বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

বিজয়ের ৫০ বছর পূর্তিতে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) শাহজাদপুর উপজেলা প্রশাসন কর্তৃক শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে এদিন সূর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা করা হয়। এদিন সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্বরের  বঙ্গবন্ধু ম্যুরাল ও স্বাধীনতা স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও শাহজাদপুর প্রেস ক্লাবসহ নানা পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুস্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯ টায় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম, থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সম্মিলিত কুচকাওয়াজে সালাম গ্রহণ ও ডিসপ্লে প্রদর্শন করেন।

 সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী ও উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী।  অনুষ্ঠানে সভাপত্বিত করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা। এতে অন্যান্যের মধ্যে শাহজাদপুর সহকারি কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান, মুক্তিযোদ্ধা বিনয় কুমার পাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কুদরতী, মুক্তিযোদ্ধা আজাদ শাহনেওয়াজ ভূঁইয়া, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, মণিরুল গণি চৌধুরী শুভ্রসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ দিনব্যাপী নানা কর্মসূচী পালন করে। শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী একাডেমিক ভবনে বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত পতাকা উত্তোলন, পুস্পস্তবক অর্পণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।  এছাড়াও, শাহজাদপুরের বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক, স্বায়ত্বশাষিত ও পেশাজীবী সংগঠন যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন করে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

খেলাধুলা

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

করোনা পরীক্ষায় নেগেটিভ সাকিব আল হাসান। তাই বিএসপিতে যেতে কোনো বাধা নেই দেশ সের অলরাউন্ডারের। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ক...

শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতে ৩ দিন ব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী শুরু হচ্ছে কাল

জাতীয়

শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতে ৩ দিন ব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী শুরু হচ্ছে কাল

শরীফ সরকার,শামছুর রহমান শিশির, মামুন বিশ্বাস, তানিম তুর্য : আগামীকাল ২৫ শে বৈশাখ সোমবার ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগ...