সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের গোপালপুর গ্রামেরর শাহজাদপুর-পাচিল সড়কে মঙ্গলবার বেলা ১১টার দিকে ৩ শতাধিক মানুষের বিরুদ্ধে নানা অজুহাতে ১০টি মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে গ্রামবাসি আধাঘন্টা ব্যাপী মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করে।
এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, কৈজুরি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের সাবেক স্টেশন মাষ্টার হাজী আব্দুস সালাম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফরিদুল ইসলাম, পল্লী চিকিৎসক আব্দুল হাই ও পলিটেকনিক শিক্ষার্থী হাবিবুর রহমান।
এসব মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানিয়ে বক্তারা বলেন, শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের গোপালপুর ও চর কৈজুরি গ্রামের ৩ শতাধিক মানুষের নামে একটি প্রভাবশালী মহল মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এ সব মামলায় দেশের বিভিন্নস্থানে কর্মরত চিকিৎসক, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা রয়েছে।
তারা আরো বলেন, গত মে মাসে মোবাইলে গেমস খেলাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের গোপালপুর গ্রামের সরকার ও মন্ডল গোষ্ঠির মধ্যে হামলা সংঘর্ষেও ঘটনা ঘটে। এর জের ধরে স্থানীয় মন্ডল গোষ্ঠির লোকজন তাদের বিরুদ্ধে অন্তত ১০টি মিথ্যা মামলা দায়ের করে।
এই মামলা গুলোতে সরকার গোষ্ঠির সদস্য ছাড়াও গোপালপুর ও চর কৈজুরি গ্রামের অন্তত ৩ শতাধিক মানুষকে আসামী করা হয়। এর অধিকাংশ ব্যক্তিই এলাকার বাইরে চাকরি করেন। তারপরেও তাদের আসামী করা হয়েছে। পুলিশ মন্ডল গোষ্ঠির পক্ষ নিয়ে সঠিক তদন্ত ছাড়াই এ সব মিথ্যা মামলায় আসামী গ্রেপ্তার করেছেন। আমরা এ সব মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানাচ্ছি।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
প্রেম এক অদ্ভুত শক্তির নাম। প্রেমের চৌম্বক টানে প্রেমিক যেমন আকৃষ্ট হয় প্রেমিকার প্রতি,...
আন্তর্জাতিক
“ভালবাসা নিয়ে কবি, দার্শনিক ও লেখকদের নানা বাক্যের সমাহার”
