শুক্রবার (২২ জুলাই) বিকেলে শাহজাদপুরের পোরজনা ইউনিয়নের এমএন উচ্চ বিদ্যালয়ে পোরজনা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে । এতে অজয় কুমার সরকার সভাপতি ও বলরাম সরকার সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
পোরজনা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু অজয় কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিনয় কুমার পাল। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম-সাধারন সম্পাদক স্বপন কুমার সান্যাল, পোরজনা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু, পোরজনা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আমজাদ হোসেন, সাধারন সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অনীল কুমার ঘোষ, শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাসুদেব দত্ত, সদস্য প্রদীপ পোদ্দার, শাহজাদপুর পৌর শাখার সংগ্রামী সভাপতি রতন বসাক, সাধারন সম্পাদক তারুণ্যদীপ্ত সনাতনী নেতা মানিক সরকার প্রমূখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক কৃষ্ণ সূত্রধর, সাংগঠনিক সম্পাদক দীপক মুখার্জী, দফতর সম্পাদক অসীম কুমার রায়, গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুব্রত মুখার্জী লিখন, প্রচার সম্পাদক ভরত সাহা, সহ-সাংগঠনিক সম্পাদক রাজেশ দত্ত, উপজেলা কাঠমিস্ত্রী সমিতির সভাপতি ফটিক সূত্রধর প্রমূখ।
বক্তারা বলেন,' ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক অপশক্তিকে আর প্রতিরোধ নয়, এখন প্রতিহত করার সময় এসেছে। অদ্য সম্মেলনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা হিন্দু সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করবেন বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি।'
উক্ত সম্মেলনে সর্বসম্মতিক্রমে বাবু অজয় কুমার সরকার সভাপতি ও বলরাম সরকার সাধারন সম্পাদক পুনঃনির্বাচিত হন।
উক্ত সম্মেলনে স্থানীয় অসংখ্য সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...
ধর্ম
শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন
শাহজাদপুর প্রতিনিধি : গত শুক্রবার ভোররাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শাহজাদপুরের বাদলবাড়িস্থ জগৎ বরেণ্য অলী হযরত শাহ্ হাব...
জাতীয়
শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন
শাহজাদপুর
শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু
সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।
শাহজাদপুর
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...
ধর্ম
রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন
আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...
