বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

করোনাকালিন কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের দ্বারিয়াপুর বাজারে ন্যায্যমূল্যের চাউল ও আটা বিক্রয় কেন্দ্র  থেকে একই ব্যক্তি বার বার  নেওয়ার অভিযোগ উঠেছে। 

এ চাউল ও আটা ক্রয় করতে আশা একাধিক ব্যক্তি এ অভিযোগ করেছে। গত ২৭ জুলাই মঙ্গলবার থেকে পৌর এলাকার ৪ স্থান থেকে শুরু হওয়া এ কার্যক্রম আগামী ৭ আগস্ট শনিবার পর্যন্ত চলবে। স্থান গুলি হল, দ্বারিয়াপুর বাজার,ফকরুল মেমোরিয়াল স্কুল,মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা চত্বর। 

অভিযোগকারিরা জানান, রেশন কার্ড না থাকায় একই ব্যক্তি একাধিক বার চাউল-আটা নিচ্ছে। তারা আরো জানান,প্রতি কোজি চাউল ৩০ টাকা ও প্রতিকেজি আটা ১৮ টাকা দরে বিক্রি হওয়ায়  গরীব ও অসহায় মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে। কিন্তু একই ব্যক্তি বার বার নেওয়ায় তারা এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। 

মঙ্গলবার দ্বারিয়াপুর বাজারের ন্যায্যমূল্যের ক্রয় কেন্দ্র চাউল-আটা কিনতে ফুলমতি বেগম (৪০) জানান, ন্যায্য মূল্যের চাউল ও আটা কিনতে এসে প্রচন্ড ভীড়ের কারণে ২ ঘন্টা লাইনে দাড়িয়ে ছিলাম। এরপর চাউল-আটা কিনতে সক্ষম হয়েছি।  তিনিসহ বেশ কয়েকজন অভিযোগ করেন,যাদের গায়ে জোড় আছে তারা ঠেলাঠেলি করে ন্যায্যমূল্যের চাউল-আটা ক্রয় করতে পারলেও প্রচন্ড ভীড়ের কারণে অনেককেই ফিরে যেতে হচ্ছে। অনেকে আবার এই ভীড়ের মধ্যেই একাধিক বার চাউল-আটা নিচ্ছে।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম বলেন, বিদেশ থেকে আমদানি করা ভাল চাল ন্যায্য মূল্যে বিক্রি করায় চালের চাহিদা রয়েছে। একজন মহিলা বা পুরুষ  ৫ কেজি আটা ও ৫ কোজি চাউল ন্যায্য মূল্যে একই সাথে কিনতে পারবেন। তিনি আরো বলেন, ন্যায্য মূল্যের চাউল ও আটা বিক্রির সময় বাড়ানোর বিষয়টি জেলা খাদ্য কর্মকর্তাকে জানানো হবে।

এ বিষয়ে দ্বারিয়াপুর বাজারের ন্যায্যমূল্যে চাউল-আটা বিক্রয় কেন্দ্রের ডিলার রইচ উদ্দিন বলেন, সুবিধা ভোগীদের জন্য কার্ডের প্রচলন করা হলে একই ব্যক্তি নিদ্দিষ্ট সময়ের মধ্যে একবারই পণ্য ( চাউল-আটা ) কিনতে পাবেন। তাই তিনি রেশন কার্ড সিসটেম চালুর জোর দাবী জানান।  

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুরে সিরাজপ্লাজায় ভয়াবহ অগ্নিকান্ড

শাহজাদপুর

শাহজাদপুরে সিরাজপ্লাজায় ভয়াবহ অগ্নিকান্ড

বৃহস্পতিবার(২৪সেপ্টেম্বর) দুপুরে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের সিরা...

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

খেলাধুলা

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

করোনা পরীক্ষায় নেগেটিভ সাকিব আল হাসান। তাই বিএসপিতে যেতে কোনো বাধা নেই দেশ সের অলরাউন্ডারের। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ক...

শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতে ৩ দিন ব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী শুরু হচ্ছে কাল

জাতীয়

শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতে ৩ দিন ব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী শুরু হচ্ছে কাল

শরীফ সরকার,শামছুর রহমান শিশির, মামুন বিশ্বাস, তানিম তুর্য : আগামীকাল ২৫ শে বৈশাখ সোমবার ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগ...

পৌরসভা নির্বাচনী হালচাল- উল্লাপাড়ায় মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন বেলাল হোসেন

রাজনীতি

পৌরসভা নির্বাচনী হালচাল- উল্লাপাড়ায় মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন বেলাল হোসেন

আসন্ন পৌর সভার নির্বাচনে উল্লাপাড়া পৌরসভার মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন বর্তমান পৌর মেয়র এম.বেলাল হোসেন। তিনি উল্লাপাড়া...