রবিবার, ২২ মার্চ ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী আলমগীর জাহান বাচ্চুর বিরুদ্ধে তার প্রতিপক্ষের লোকজন ফেসবুকে মিথ্যা অপপ্রচার করায় বুধবার রাতে তিনি বাদী হয়ে শাহজাদপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি অভিযোগ দায়ের করেছেন। এতে ছিট কাপড় ব্যবসায়ী আব্দুল মমিনসহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করা হয়েছে।

এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী আলমগীর জাহান বাচ্চু বলেন, আমার বাবা ও ভাই কখনও রাজাকার ছিলেন না। নৌকার মনোনয়ন বঞ্চিত হয়ে পোতাজিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী প্রতিহিংসা বসত তার লোকজন দিয়ে ফেসবুকে এ ধরণের মিথ্যা ও বানোয়াট অপপ্রচার করে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। সেই সাথে ব্যবস্থা নিতে শাহজাদপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি অভিযোগ দায়ের করেছি।

 এছাড়া গতকাল বুধবার বেলা ১১টার দিকে পোতাজিয়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র দাখিল পূর্ব দলীয় নেতাকর্মী ও মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী আলমগীর জাহান বাচ্চুর বাবা ও ভাই এলাকার অত্যন্ত সম্মনী ব্যক্তি ছিলেন। তারা রাজাকার এ বিষয়ে আমরা কখনোই শুনিনি।নৌকার মনোনয়ন বঞ্চিত হয়ে পোতাজিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী প্রতিহিংসা বসত তার লোকজন দিয়ে ফেসবুকে এ ধরণের মিথ্যা ও বানোয়াট অপপ্রচার করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। সেই সাথে অপপ্রচারকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী করছি। 

মোজাম্মেল হক মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, পোতাজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি দীন মোহাম্মদ দীনু, সাধারণ সম্পাদক আনসার আলী, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ নেতা হাসিব খান তরুণ, মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, মুক্তিযোদ্ধা আয়নুল হক, মুক্তিযোদ্ধা রহম আলী, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুর রহিম প্রমুখ।

এ বিষয়ে আব্দুল মমিন বলেন, মুক্তিযুদ্ধ যাদুঘর থেকে প্রাপ্ত তালিকাটি অনেকের সাথে আমিও আমার ফেসবুকে পোস্ট করেছি। বিষয়টি বুঝিয়ে বলার পরে ওসি সাহেব অভিযোগের বিষয়ে আর কোন ব্যবস্থা গ্রহণ করেননি।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান বলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী আলমগীর জাহান বাচ্চুর অভিযোগটি জিডি আকারে গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

জাতীয়

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এ ৮ বছরের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না করায় শিক্ষার্থ...

প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপন স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

ধর্ম

প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপন স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

প্রয়াত এমপির মেয়ে ফেরদৌসী রহমান শান্তার আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা

শাহজাদপুর

শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা

মাটি ভরাট ও সংস্কারের কারনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহাসিক নরিনা ইউনিয়নের হাই স্কুল মাঠটি বছরের বেশির ভাগ সময় বৃ...

কুড়িগ্রামে ৩ লাখ মানুষ পানিবন্দি: নতুন করে প্লাবিত ৪০ গ্রাম

জাতীয়

কুড়িগ্রামে ৩ লাখ মানুষ পানিবন্দি: নতুন করে প্লাবিত ৪০ গ্রাম

কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপূত্র নদের পানি অস্বাভাবিকহারে বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ফলে বেড়েছে বানভাসীদে...

শাহজাদপুরে একাধিক সাংবাদিককে প্রাননাশের হুমকির  ঘটনায় থানায় জিডি।

শাহজাদপুরে একাধিক সাংবাদিককে প্রাননাশের হুমকির ঘটনায় থানায় জিডি।

শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুরে প্রাণনাশের হুমকির ঘটনায় ৪ সাংবাদিক থানায় জিডি করেছেন। নারী কেলেংকারী,সাংবাদিকতার ছদ্দাবর...