বুধবার, ২৫ মার্চ ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুরে নানা আয়োজনে ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।  উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এদিবসটি যথাযোগ্য মযার্দায় পালন করে।

গতকাল বৃহস্পতিবার এদিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ,বণার্ঢ্য র‍্যালি, হল রুমে আলোচনা সভা, কেক কাটা ও বিকেলে শাহজাদপুর সরকারী কলেজ মাঠ শহীদ মিনার মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা'র সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, সহকারি কমিশনার ( ভূমি) লিয়াকত সালমান, উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহদোৎ হোসেন, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, সাবেক ভাইস চেয়ারম্যান মুস্তাক আহম্মেদ, ওসি শাহিদ মাহমুদ খান, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের  কর্মকর্তা কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীরা ।

এদিন উপজেলা আওয়ামীলীগ দলীয় কাযার্লয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি চয়ন ইসলামের সভাপতিত্বে দিনব্যাপি অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয় । সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পণ, দলীয় নেতা কর্মীদের নিয়ে কেক কাটা, আলোচনা সভা ও বিকেলে শিশুদের নিয়ে কেক কাটার মধ্যদিয়ে যথাযোগ্য মযার্দায় দিবসটি পালন করে ।

এ দিবসটি উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ এদিন সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে ভিসি প্রফেসর শাহ আজম ও রেজিষ্ট্রার সোহরাব আলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, প্রশাসনিক কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীদের নিয়ে পূস্পস্তবক অর্পণ করেন পরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে পালন করেন।

 এছাড়াও এদিন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পণ ও শিশুদের খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে যথাযোগ্য মযার্দায় পালন করে ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...