সিরাজগঞ্জ শাহজাদপুরে নরিনা ইউনিয়নে ইউনিয়নে ২০২১-২২ অর্থবছরে দরিদ্রদের জন্য কর্মসংস্থান (ইজিপিপি) কর্মসূচির প্রথমপর্যায়ে ৪০ দিনের কর্মসৃজন কাজে অনিয়ম অভিযোগ উঠেছে। ইউনিয়নের ৩টি প্রকল্পের আওতায় ১৩৭ জন জনের নামের তালিকা রয়েছে ও বিকাশ নাম্বার জমা দেওয়া হয়েছে উপজেলায় অথচ কাজ করছেন ৮১ জন শ্রমিক।
ইউনিয়নের ৩ টি প্রকল্পে সোমবার(২১মার্চ) সরেজমিনে গিয়ে দেখা যায়, বাতিয়া গ্রামে ৪৭ জন শ্রমিকের জায়গায় কাজ করছেন ২৫ জন, চর-বাতিয়া গ্রামে ৫৫ জন শ্রমিকের জায়গায় কাজ করছেন ৩২ জন ও নারায়নদহ গ্রামে ৩৫ জন শ্রমিকের জায়গায় কাজ করছেন ২৪ জন।
প্রকল্প এলাকায় প্রকল্পের তথ্য সংশ্লিষ্ট সাইনবোর্ড থাকার কথা থাকলেও ইউনিয়নের কোথাও প্রকল্পের কোন সাইনবোর্ড লক্ষ্য করা যায়নি। প্রকল্পের নামের তালিকায় অনিয়ম হয়েছে বলেই সাইনবোর্ড সরবরাহ করা হয়নি বলে অভিযোগ অনেকের।
প্রকল্পে দরিদ্রদের নামের তালিকা থাকার কথা থাকলেও ইউপি সদস্য ও সংশ্লিষ্ট কার্যালয়ের কয়েকজন কর্মকর্তার যোগসাজশে অনেক সচ্ছল মানুষের নাম রয়েছে বলে অভিযোগ তুলেছে স্থানীয়রা। ৩টি প্রকল্পের মধ্যে বেশির ভাগ সুফলভোগীরাই অনুপস্থিত রয়েছে। সচ্ছল মানুষদের নাম বাদ দিয়ে হতদরিদ্রের কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষকে অনুরোধ করেন ইউনিয়নবাসী। আরও অভিযোগ রয়েছে, প্রকল্প ব্যাস্তবায়ন কার্যালয়ের কর্মকর্তাগণ শ্রমিকদের বলেছেন, আমরা যেদিন আসবো সেদিন যে ক-জন শ্রমিক পাবো তারাই সপ্তাহ জুরে কাজ করতে পারবে।
এ বিষয়ে অত্র ইউনিয়নের চেয়ারম্যান আবু শামীম তালিকায় সচ্ছল মানুষের নামের বিষয়ে তিনি কোন মন্তব্য না করে বলেন, আমি ব্যক্তিগত ভাবে অনুপস্থিত শ্রমিকদের কাজে আসার জন্য বারবার তাকাদা দিয়ে আনতে পারি নাই। আমি আগামীতে তাদের বাদ দিয়ে কর্মজীবী মানুষদের তালিকাভূক্ত করবো।
এ বিষয়ে উপজেলা প্রকল্প ব্যাস্তবায়ন কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী নাছির উদ্দিন বলেন, তালিকা যেহেতু করেছে ইউনিয়ন পরিষদ থেকে, তালিকায় যদি কোন অনিয়ম হয়ে থাকে তার দ্বায়ভার ইউনিয়ন পরিষদের। যে ক-জন শ্রমিক কাজ করবে তাদের বিল দেওয়া হবে।
এ ব্যাপারে উক্ত প্রকল্পের সভাপতি ও শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা বলেন, যে কয়জন কাজ করবে সেই কয়জন বিল পাবে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...
জাতীয়
শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন
শাহজাদপুর
শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু
সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।
শাহজাদপুর
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...
ধর্ম
রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন
আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...
ধর্ম
বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে
‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)
