মোঃ শামছুর রহমান শিশির, শাহজাদপুর (সিরাজগঞ্জ) : ৬৭, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) সংসদীয় আসনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এ নির্বাচন ও গণভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 'বিএনপি' মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রফেসর ড. এম এ মুহিত ১ লাখ ৭১ হাজার ৫০৮ ভোট পেয়ে নিকটতম প্রতীদ্বন্দ্বী এনসিপি’র শাপলা কলি প্রতীকের প্রার্থী এস. এম সাইফ মোস্তাফিজকে ৬৭ হাজার ৬২৪ ভোটের ব্যাবধানে পরাজিত করে প্রাথমিকভাবে জাতীয় সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতীদ্বন্দ্বী ১০ দলীয় জোট এনসিপি মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী এস. এম. সাইফ মোস্তাফিজ পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৮৮৪ভোট। ধানের শীষ প্রতীকে পোস্টাল ভোট পড়েছে ১ হাজার ৩৭৯ ও শাপলা কলি পতীকে পোস্টাল ভোট পড়েছে ১ হাজার ৬৯৯ ভোট। মোট সংগ্রহ হয়েছে ২ লাখ ৮৫ হাজার ৩৮৪ ভোট ও বাতিল হয়েছে ৫ হাজার ৪৮৩ ভোট।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মধ্যরাত ১২ টা ৩৫ মিনিটের সময় শাহজাদপুর উপজেলা পরিষদ শহিদ স্মৃতি সম্মেলন কক্ষে আয়োজিত ফলাফল সংগ্রহ অনুষ্ঠানে উক্ত প্রাথমিক ফলাফল ঘোষণা করেন সহকারী রির্টাণিং অফিসার ও শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি সকাল ১০ টায় সিরাজগঞ্জ জেলা প্রশ্সক ও রিটার্ণিং অফিসার বেসরকারিভাবে উক্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন বলে ইউএনও ও সহকারী রিটার্ণিং অফিসার মাসফিকা হোসেন নিশ্চিত করেছেন।
উক্ত নির্বাচনে অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টি মনোনীত মো: মোক্তার হোসেন লাঙল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬২ ভোট, জেএসডি মনোনীত ইলোরা খাতুন তারা প্রতীকে পেয়েছেন ৮৮৪ ভোট, বাসদ মনোনীত মো: আনোয়ার হোসেন মই প্রতীকে পেয়েছেন ৩৭৫ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকে মেজবাহ উদ্দিন পেয়েছেন ২ হাজার ৫৪০ ভোট, আম জনতা পার্টি মনোনীত আসাদুল হক প্রজাপতি প্রতীকে পেয়েছেন ৬৪৯ ভোট, এবি পার্টি মনোনীত আবু জাফর মো: আনোয়ারুস সা’দাত ঈগল প্রতীকে পেয়েছেন ২৬৮ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মো: মোশারফ হোসেন শহিদুল মোমবাতি প্রতীকে পেয়েছেন ১ হাজার ১০০ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪২৭ ভোট ও মো: ওয়াসেক ইকবাল খান মজলিস হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৭৯ ভোট।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৬৭, সিরাজগঞ্জ-৬ ( শাহজাদপুর ) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ৯'শ ৩৫ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শাহজাদপুর পৌর এলাকাসহ ১৩ টি ইউনিয়নের মোট ১’শ ৬০ টি ভোটকেন্দ্রের ৯’শ ৪৭টি কক্ষে সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু করা হয়। এতে সর্বমোট ২ লাখ ৮৫ হাজার ৩৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এলাকাবাসী সূত্রে ও তথ্যানুসন্ধানে জানা গেছে, এ নির্বাচনে ভোটগ্রহণের শুরুতে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বৃদ্ধির সাথে সাথে নারী-পুরুষ ও নবীন ভোটারদের উপস্থিতিতে ভোটকেন্দ্রগুলি সরব উ উৎসবমুখর হয়ে ওঠে। এ আসনে গত ’২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী চয়ন ইসলাম, ’২০২১ সালের উপ-নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি নির্বাচিত হন। এর আগে ’২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও ’২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাসিবুর রহমান স্বপন এমপি নির্বাচিত হন। তাছাড়া, ’২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের চয়ন ইসলাম, অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (না-ফি) ও ৪ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতা, সাবেক উপ-প্রধানমন্ত্রী প্রফেসর ড. এম এ মতিন, ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে হাসিবুর রহমান স্বপন এমপি নির্বাচিত হন। গত ’১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ধানের শীষ নিয়ে কামরুদ্দিন এহিয়া খান মজলিস সরোয়ার এমপি নির্বাচিত হন। ’১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ধানের শীষ প্রতীকের কামরুদ্দিন এহিয়া খান মজলিস সরোয়ার এবং ১৯৮৮ সালের চতুর্থ ও ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (এরশাদ) থেকে প্রফেসর ড. এম এ মতিন এমপি নির্বাচিত হন।
উল্লেখ্য, এ নির্বাচনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও যাচাই-বাছাই শেষে শফিকুল ইসলাম সালামের মনোনয়নপত্র বাতিল ও জামায়াতে ইসলামের প্রার্থী মিজানুর রহমান মনোনয়ন প্রত্যাহার করায় শেষ পর্যন্ত ১১ জন এ নির্বাচনে অংশ নেন।
সম্পর্কিত সংবাদ
শিল্প ও সাহিত্য
শাহজাদপুরে সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধিঃ নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৮ তম জন্ম দিবস উদযাপন ও শিশু মনেতার চেতনা ছড়িয়ে দিতে এবছর ‘তোমার সন্মুখে অ...
শাহজাদপুর
শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত
সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে...
পড়াশোনা
শাহজাদপুরের সরকারি হাই স্কুলে লটারির মাধ্যমে ভর্তি
শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে লটারির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি বাছাই সম্পন্ন হয়েছে। সোমবার সকালে বিদ্যাল...
আন্তর্জাতিক
ইতালি নামতে না পেরে দেশে ফিরলেন তারা, থাকবেন কোয়ারেন্টাইনে
জীবনজাপন
শাহজাদপুরে ৯ হাজার পানিবন্দী পরিবারে দুর্ভোগ চরমে
গত ২৪ ঘন্টায় শাহজাদপুরে বন্যার পানি কিছুটা কমলেও পানিবন্দী ৯ হাজার পরিবারের দুর্ভোগ বেড়েছে। সেইসাথে গত ১ সপ্তাহে উপজেলা...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে করোনায় একদিনে রেকর্ড আক্রান্ত ৫০ জন
সিরাজগঞ্জ গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ৬২ জনের মধ্যে ১২ জন পূর্বের পজিটিভ শনাক্ত।...
