রবিবার, ২২ মার্চ ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের শ্যামবাড়িয়া গোপীনাথপুর ঈদগাহ মাঠ ও কবরস্থানের সভাপতির পদ নিয়ে কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাসেবুল হক হাসান ও জাহাঙ্গীর আলম আকমল গ্রুপের দ্বন্দ্ব ও সংঘর্ষের ঘটনায় আকমল গ্রুপের বিপুল সরকার (৪৫) নামের ১ সমর্থক নিহত হয়েছে। নিহত বিপুল কায়েমপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামের মৃত মুক্তারুজ্জামানের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় শাহজাদপুর থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। পুলিশ ৬ আসামীকে গ্রেফতার করেছে।

এলাকাবাসী জানায়, শুক্রবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় উপজেলার কায়েমপুর ইউনিয়নের শ্যামবাড়িয়া গোপীনাথপুর ঈদগাহ মাঠ ও কবরস্থানের সভাপতির পদ নিয়ে কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাসেবুল হক হাসান ও জাহাঙ্গীর আলম আকমল গ্রুপের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে হাসেবুল হক হাসান গ্রুপের লোকজন আকমল গ্রুপের সমর্থক বিপুলকে এলোপাথাড়ি মারপিট করে। পরে এলাকাবাসী গুরুতর জখম ও শংকাজনক অবস্থায় বিপুলকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানেও তার শারীরীক অবস্থার চরমাবনতি ঘটলে রাতেই তাকে ঢাকায় রেফার্ড করা হয়। শুক্রবার রাত ১১ টার দিকে ঢাকা নেয়ার পথেই বিপুল মারা যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ময়নাতদন্ত শেষে শনিবার দুপুরে থানা পুলিশ নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করে। এদিন বিকেলে পারমনোহারা কবরস্থানে নিহতের লাশ দাফন করা হয়েছে।এ ঘটনায় নিহতের বড় ভাই হাসিবুজ্জামান বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১০/১৫ জনের বিরুদ্ধে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, হারুনুর রশিদ (৪৫), মোহাম্মদ মোতাহারুল মাস্টার (৭০), আল আমিন (৩৫), সাকিব (২৬), আব্দুস সাত্তার খা (৪৫) ও আনোয়ার হোসেন মোক্তার (৪৫) । শনিবার এদের গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার বিকেলে মুঠোফোনে শ্যামবাড়িয়া গোপীনাথপুর ঈদগাহ মাঠ ও কবরস্থানের বর্তমান সভাপতি জাহাঙ্গীর আলম আকমল ঘটনার সত্যতা স্বীকার করে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। 

অন্যদিকে, কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও কায়েমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসেবুল হক হাসানের ব্যাক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

সম্পর্কিত সংবাদ

বিধিনিষেধ না মানায় শাহজাদপুরে ১৬ জনকে জরিমানা

শাহজাদপুর

বিধিনিষেধ না মানায় শাহজাদপুরে ১৬ জনকে জরিমানা

লকডাউন কার্যকর করতে বুধবার শাহজাদপুর ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়। কিন্ত সরকারি বিধি...

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মেরিনা জাহান কবিতা

জাতীয়

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মেরিনা জাহান কবিতা

গত ২ সেপ্টেম্বর সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের এমপি হাসিবুর রহমান স্বপন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে আসনটি শূন্য ঘ...

শাহজাদপুরে ফেয়ার প্রাইজের চাল বিক্রি শুরু

শাহজাদপুর

শাহজাদপুরে ফেয়ার প্রাইজের চাল বিক্রি শুরু

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে সামাজিক দুরুত্ব বজায় রেখে ও এমএস খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় নরিনা ইউনিয়নে ১০ টাকা কেজি দর...

নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা

শিক্ষাঙ্গন

নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা সাপেক্ষে ২০২১ সালের আটকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষা আগামী নভেম্বর ও ডিসেম্বর মাস...

শাহজাদপুর পা‌ইলট এস‌এসসি ২০০২ ফ্রেন্ডস এসোসিয়েশনের দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুর পা‌ইলট এস‌এসসি ২০০২ ফ্রেন্ডস এসোসিয়েশনের দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন "শাহজাদপুর পাইলট এস‌এসসি ২০০২ ফ্রেন্ডস এসোসিয়...

কৃষক দলের সদস্য সচিব তুহিন ও বিএনপি নেতা ডা. নোমান’র মায়ের ইন্তেকাল

রাজনীতি

কৃষক দলের সদস্য সচিব তুহিন ও বিএনপি নেতা ডা. নোমান’র মায়ের ইন্তেকাল

জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পাবনা জেলা শাখা ও...