আজ রোববার (১০ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য মেরিনা জাহান কবিতার শাহজাদপুরে আগমনে তৃণমূলের নেতাকর্মীরা বাঁধ ভাঙ্গা উচ্ছাসে ফেটে পড়ে।
হেভিওয়েট এ নেতার আগমনের খবরে তাঁকে অভ্যর্থনা জানাতে এদিন সকাল থেকেই স্থানীয় আওয়ামী লীগ ও সহযোহী সংগঠনের নেতাকর্মীসহ সমর্থকেরা বিভিন্ন সমবেত হতে থাকে। বিকেলে দলীয় নেতাকর্মীরা বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পথিমধ্যে তাঁকে স্বাগত জানান।
এ সময় আবেগাপ্লুত নেতাকর্মীদের ফুলেল ভালবাসায় সিক্ত হন নৌকার মাঝি মেরিনা জাহান কবিতা। এরপর মোটরসাইকেল শোভাযাত্রাটি সিরাজগঞ্জ রোড থেকে প্রিয় নেতাকে সাথে নিয়ে শাহজাদপুর আসে।
শাহজাদপুরের মাটিতে পা দিয়েই নৌকার মাঝি মেরিনা জাহান কবিতা দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দরগাহপাড়াস্থ হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি (রহ.) এর মাজার জিয়ারত করেন। এরপর তিনি উপজেলা আওয়ামীগ কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেরিনা জাহান কবিতার ছোট ভাই সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মারুফ হাসান সুনামসহ দলীয় নেতাকর্মী।
দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রফেসর মেরিনা জাহান কবিতা তার বাড়ি শক্তিপুরস্থ নূরজাহান এ গিয়ে তার পিতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বিশিষ্ট ফোকলোর গবেষক ও বাংলা একাডেমির প্রতিষ্ঠাতা মহাপরিচালক ড. মযহারুল ইসলাম ও মা নূরজাহানের কবর জিয়ারত করেন।
সম্পর্কিত সংবাদ
জাতীয়
শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন
শাহজাদপুর
শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু
সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।
শাহজাদপুর
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...
ধর্ম
বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে
‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)
অপরাধ
শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা
শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...
শাহজাদপুর
শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...
