রবিবার, ২২ মার্চ ২০২৬

সিরাজগঞ্জ শাহজাদপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবির) পণ্য কার্ড হোল্ডাদের মাঝে বিক্রয় না করে টিসিবির পণ্য আত্মসাতের অভিযোগ উঠেছে মেসার্স হিমেল ষ্টোর এর বিরুদ্ধে। পণ্য আত্মসাতের তিনদিন হলেও আজও পণ্য উদ্ধার করতে পারেনি প্রশাসন।

টিসিবির পণ্য দেওয়ার জন্য ইউনিয়ন পরিষদ প্রঙ্গনে সকাল ৮ টায় আসার কথা থাকলেও মেসার্স হিমেল ষ্টোর এর জামাতা ও মেসার্স হাফিজা ষ্টোরের ডিলার শফিকুল ইসলামে পণ্য বিক্রি করতে আসে দুপুর ১২.৩০ মিনিটের দিকে।

তথ্যনুসন্ধানে জানা যায়, গতসোমবার(৪এপ্রিল)উপজেলার জালালপুর ইউনিয়নে পরিষদ মাঠ প্রঙ্গনে ১৩৫৫ কার্ড হোল্ডারের মাঝে টিসিবির পণ্য বিক্রিয়ের কথা থাকলেও মাত্র ৭০০ জনের মাঝে বিক্রি করে ডিলার মেসার্স হিমেল ষ্টোর। বাদবাকি টিসিবির পণ্য সরকারি গুদাম থেকে বের করলেও তা কার্ড হোল্ডারের মাঝে বিক্রি না করে ৬৫৫ কার্ডের পণ্য আত্মসাতের অভিযোগ উঠেছে ডিলারের বিরুদ্ধে। আরও জানা যায়, সাশ্রয়ী মূল্যে পণ্য কেনার জন্যে ভোর থেকে সাধারণ মানুষ অপেক্ষা করতে থাকে কিন্তু সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য ক্রয় করতে এসে, পণ্য না পাওয়ায় তারা অত্র চেয়ারম্যান এর কাছে অভিযোগ করলে, চেয়ারম্যান থানা পুলিশের সহযোগীতায় বিক্রিয়কৃত কার্ড গননা করে জানতে পারে ১৩৫৫ কার্ডের বিপরিতে মাত্র ৭০০ জন কার্ড হোল্ডারের মাঝে পণ্য বিক্রয় করেছে। তখন ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশ উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলে তার কাছে থেকে একটি ৭০০টি কার্ড হোল্ডারের মাঝে বিতারণ এবং ৭ দিনের মধ্যে বাদবাকি পণ্য সরবরহের প্রত্যায়ন পত্র ডিলার মেসার্স হিমেল ষ্টোর এর জামাতা ও মেসার্স হাফিজা ষ্টোরের ডিলার শফিকুল ইসলামের কাছ থেকে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

মেসার্স হিমেল ষ্টোর এর জামাতা ও মেসার্স হাফিজা ষ্টোরের ডিলার শফিকুল ইসলামের স্বাক্ষরিত প্রত্যয়ন পত্র/ মুচলেকা

এবিষয়ে জালালপুর ইউনিয়নের চেয়াম্যান হাজী সুলতান মাহমুদ জানান, জন সাধারণ মাল না পাওয়ায় আমার কাছে অভিযোগ দিলে থানা পুলিশের সহযোগীতায় তাকে আটক করি যে বাদ বাকি মাল কোথায়, তখন সে স্বীকার করে যে ৭০০ কার্ডের মাল নিয়ে এসেছি। তখন তার কাছ থেকে ৭০০ কার্ডের মালের মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেই।

এ বিষয়ে এনায়েতপুর থানার এস আই সাইফুল ইসলাম জানান, তার বিরুদ্ধে কোন মামলা হয় নি তবে, উপজেলা নির্বাহী অফিসার নির্দেশে তার কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা জানান, এখন পর্যন্ত পণ্য উদ্ধার করা সম্ভব হয়নি। তবে তার ২য় ধাপের পণ্য ক্রয়ের জন্য ডিও দেওয়া আছে সেখান থেকে টাকা কেটে নিয়ে বাদবাকি ৬৫৫ জন কার্ড হোল্ডারের মাঝে পণ্য বিতারণ করা হবে। তার ডিলার শীপ বাতিলে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

ধর্ম

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)