সিরাজগঞ্জ শাহজাদপুরে কাপরের হাটের গোডাউন থেকে চুরি হওয়া শাড়িসহ ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হল- পৌর সদরের দ্বারিয়াপুর লোদীপাড়া মহল্লার রেজাউল করিমের স্ত্রী নাজমা খাতুন, ইসলামপুর রামবাড়ী মহল্লার মৃত আঃ হাই এর ছেলে নুহু প্রাং, উপজেলার পোরজনা ইউনিয়নের চর পোরজনা(বাজিতপুর) গ্রামের নীল চাঁন এর ছেলে মনিরুল ইসলাম এবং সাত্তার মোল্লার ছেলে এরশাদ মোল্লা।
শাহজাদপুর থানার পুলিশ জানান, কাপড় ব্যবসায়ী আব্দুল কাদের দীর্ঘদিন ধরে শাহজাদপুরে মজিদ সুপার মার্কেটর ৩য় তলায় গোডাউন ভাড়া নিয়ে শাহজাদপুর হাটে কাপর কেনা বেচা করে আসছেন। এবারও হাটে ঈদের বেচাকেনা শেষে গোডাউনে শাড়ি কাপড় গোডাউনে রেখে বাড়ী চলে যান। এরপর গত শনিবার(৫এপ্রিল) হাটে কাপড় কেনাবেচার জন্য গোডাউন খুলে দেখেন প্রায় ৬০০পিচ শাড়ি কাপড় গোডাউন থেকে চুরি হয়ে গেছে। পরবর্তীতে শাহজাদপুর থানায় অভিযোগ দায়ের করলে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিত্বে এস আই কাঞ্চন কুমারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সোমবার দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৩৮পিচ শাড়িসহ ৪ জনকে আটক করে থানা পুলিশ।
এ ব্যপারে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আসলাম আলী বলেন, চুরিকৃত শাড়ি থেকে ৩৮ পিচ উদ্ধারসহ ৪ জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার এবং চুরি যাওয়া অবশিষ্ট শাড়ি কাপড় উদ্ধারে নিবিড় তদন্ত ও জড়িতদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
অপরাধ
৩ জন স্ত্রী থাকা সত্ত্বেও কিশোরীকে ধর্ষণ
নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেছ আলীকে... এনায়েতপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরের সদিয়া চাঁদপুর ইউপিতে এক হাজার বানভাসির মাঝে ১০ কেজি করে ত্র...
অপরাধ
শাহজাদপুরে পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়ীক বরখাস্ত
চৌহালী
এনায়েতপুরে ত্রানের চাউল বিতরন
বেতিল স্পারের ক্ষতিগ্রস্থ ভূমি মালিকদের মানববন্ধন| ১৪ বছরেও ভূমি মালিকেরা ক্ষতিপুরন পায়নি
