রবিবার, ২২ মার্চ ২০২৬

সিরাজগঞ্জর শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি দক্ষিণ পাড়া গ্রামের মজিদা খাতুন (২৮) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করছেন স্বজনরা। 

নিহত গৃহবধূ মজিদা খাতুন রতনকান্দি দক্ষিণ পাড়া মহল্লার ফজলুল হকের ২য় স্ত্রী। 

খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ বুধবার দুপুর নিহতের লাশ উদ্ধার করেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ফজলুল হককে আটক করে থানায় নিয়ে আসেন। 

নিহতের চাচা নাজিম, চাচাতো বোন রুমানা এবং সাজনী জানান, ফজলুল হকের নির্যাতনের কারনে প্রথম স্ত্রী চলে যায়। এরপর এতিম মজিদা খাতুনের সাথে দ্বিতীয় বিয়ে পর থেকেই দরিদ্র মজিদাকে ঠুনকো অজুহাতে মারধর করে আসছে স্বামী। গতমঙ্গলবার রাতে ব্যাপক মারধরের কারনে মজিদা মারা গেলে পরিকল্পিত ভাবে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজাচ্ছে। 

এদিকে নিহত মজিদা খাতুনের শ্বশুরবাড়ীর সদস্যরা মারধরের সব অভিযোগ অস্বীকার করে জানান, নিহত মজিদা আত্মহত্যা করেছে। অযথা তার স্বজনরা হত্যার অভিযোগ তুলছে। 

এবিষয়ে শাহজাদপুর থানার ওসি মোঃ নজরুল ইসলাম মৃধা জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করে হয়েছে এবং এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

ধর্ম

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)