রাজশাহী কৃষি উন্নয়নের আওতায় শাহজাদপুরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সমাপ্ত হয়েছে। শনিবার (১২ মার্চ) শাহজাদপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ কৃষি প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মো: লিয়াকত আলী, সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান প্রমূখ। এ সময় অন্যান্যের মধ্যে শাহজাদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: এহসানুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: আব্দুস সোবহান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হোসনেয়ারা বিলকিস প্রমুখ। মেলার সমাপনী দিনের প্রধান অতিথি প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি ও ফলদ বৃক্ষ বিতরণ করেন। এ সময় অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
জানা গেছে, উক্ত মেলায় বিভিন্ন ধরনের ফলমূল, সবজি, বীজ ও সার, আধুনিক রোপণ পদ্ধতি ও নিয়মাবলী সম্বলিত লিফটেট প্রদর্শন করা হয়। মালচিং পদ্ধতি, বসতবাড়িতে সবজি চাষ, আধুনিক পদ্ধতিতে ধান চাষ, বীজ ও সার নমুনা পদ্ধতি, টপ ওয়ার্কিংয়ের মাধ্যমে উন্নত জাতে পরির্বতন, ভার্মি কম্পোস্ট প্রযুক্তি ও কৃষি যন্ত্রপাতি প্রদর্শন করা হয়।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি
একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...
জাতীয়
শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হ...
অপরাধ
শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা
শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...
জাতীয়
সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে
সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।
শাহজাদপুর
শাহজাদপুরে ভাতা পেতে প্রায় ১৪ হাজার আবেদন
রবিবার(১৯সেপ্টেম্বর) উপজেলা সমাজসেবা কর্মকর্তার সূত্রে জানা যায়, এখন পযর্ন্ত ২০২১-২২ অর্থবছরে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি...
জাতীয়
শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণ হওয়ায় প্রধানমন্ত্রী ও আইন সচিবের প্রতি কৃতজ্ঞতা
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বৃহস্পতিবার , ১১ অক্টোবর- ২০১৮ খ্রিষ্টাব্দ : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অব...
