রবিবার, ২২ মার্চ ২০২৬

সিরাজগঞ্জ শাহজাদপুরে কালোবাজারে পাচারকালে ট্রাকভর্তি ন্যায্যমূল্যের চালসহ চালককে আটক করেছে থানা পুলিশ। গতবৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়ন থেকে ন্যায্যমূল্যের এক ট্রাক চাল পাচারকালে উপজেলার খুকনী ইউনিয়নের এনায়েতপুর থানাধীন বাদল মোড়ে স্থানীয় জনতা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়।  

পরে পুলিশ এসে চালকসহ চালভর্তি ট্রাকটি জব্দ করে এনায়েতপুর থানায় নিয়ে যায়। ট্রাক চালক মোঃ জহির মন্ডল কৈজুরি ইউনিয়নের চরকৈজুরি গ্রামের শাহজাহান মন্ডলের পুত্র। এ সময় ট্রাকে থাকা অপর দুজন পালিয়ে যান। 

এবিষয়ে ট্রাক চালক জহির মন্ডল জানান, চর কৈজুরি গ্রামের মন্টু ও কুদ্দুস চাল অন্যত্র নেয়ার জন্য ট্রাকে তুলে দিয়েছে। ট্রাকে প্রায় সাড়ে ৩ মেট্রিকটন চাল আছে বলেও জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিছুর রহমান জানান, সরকারি চাল পাচারকালে স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে ৬০ কেজির ৬০টি বস্তা চালসহ ট্রাক জব্দ করে চালককে থানায় নিয়ে আসা হয়। তিনি আরও জানান, এ ব্যপারে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রঞ্জু হয়েছে। জব্দকৃত চালের মালিককে খুঁজে বের করার চেষ্টা চলছে। 

এবিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান জানান, চাল আটকের বিষয়টি খুব গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে। এটাও দেখা হচ্ছে যে উপকারভোগী বাছাইয়ে ভুল না কি ডিলারদের গাফিলতি তা তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

ধর্ম

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)