সুপ্রীমকোর্টের আদেশ অমান্য করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া সরকারপাড়া গ্রামের টেক্কা খান ও তার শরীকদের ৪টি মৌজার ১৯.০৯ একর জমির খারিজ না দিয়ে খাজনা না নেয়ায় শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমানের বিরুদ্ধে সোমবার দুপুরে টেক্কা খান নামের এক কৃষক তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন।
এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে কৃষক টেক্কা খান বলেন, উপজেলার বৃ-অঙ্গারু, খারুয়ানন্দী, পোতাজিয়া ও রামকান্তপুর এই ৪টি মৌজার ১৯.০৯ একর জমি ক্রয়সূত্রে আমার পূর্ব পুরুষগণ এই সম্পত্তির মালিক হন। এ সংক্রান্ত সমুদয় কাগজপত্র থাকা সত্বেও আমাদের এ সম্পত্তি অবৈধভাবে অর্পিত সম্পত্তি হিসাবে তালিকাভুক্ত করা হয়। এর বিরুদ্ধে ১৯৮২ সালে সিরাজগঞ্জ সাব-জজ আদালতে আমার পিতা আবুল হোসেনসহ অন্য ওয়ারিশগণ অপর প্রকার ৬৬ নং মামলা দায়ের করে। আমলী আদালত আমাদের পক্ষে রায় দেন। হাইকোর্ট ও সুপ্রীমকোর্ট এ রায় বহাল রাখেন। এর প্রেক্ষিতে গত ২০২১ সালের ১৭ নভেম্বর রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. মো: আব্দুল মান্নান হাইকোর্ট ও সুপ্রীমকোর্টর রায় বাস্তবায়নের জন্য শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে নির্দেশ দেন। সে অনুযায়ী আমরা চলতি বছরের ২৫ জানুয়ারি ভূমি উন্নয়ন কর গ্রহণের জন্য আবেদন করি। কিন্তু শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান নানা তালবাহানা করে গত ২ মাসেও খারিজ বন্ধ রেখে ভূমি উন্নয়ন কর গ্রহণ করেননি। ফলে বাধ্য হয়ে আমরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। এ সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান বলেন, ‘আমার বিরুদ্ধে টেক্কা খানের অভিযোগ সঠিক নয়। অচিরেই যাচাইবাছাই ও পর্যালোচনা করে এ সম্পত্তির ভূমি উন্নয়ন কর গ্রহণের ব্যবস্থ করা হবে।’
উক্ত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ওহাব শেখ, আব্দুল কাদের, আলাউদ্দিন মন্ডলসহ শাহজাদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২
সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...
আন্তর্জাতিক
জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত
সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...
শাহজাদপুর
শাহজাদপুরে সিরাজপ্লাজায় ভয়াবহ অগ্নিকান্ড
বৃহস্পতিবার(২৪সেপ্টেম্বর) দুপুরে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের সিরা...
খেলাধুলা
ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব
করোনা পরীক্ষায় নেগেটিভ সাকিব আল হাসান। তাই বিএসপিতে যেতে কোনো বাধা নেই দেশ সের অলরাউন্ডারের। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ক...
জাতীয়
শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতে ৩ দিন ব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী শুরু হচ্ছে কাল
শরীফ সরকার,শামছুর রহমান শিশির, মামুন বিশ্বাস, তানিম তুর্য : আগামীকাল ২৫ শে বৈশাখ সোমবার ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগ...
রাজনীতি
পৌরসভা নির্বাচনী হালচাল- উল্লাপাড়ায় মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন বেলাল হোসেন
আসন্ন পৌর সভার নির্বাচনে উল্লাপাড়া পৌরসভার মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন বর্তমান পৌর মেয়র এম.বেলাল হোসেন। তিনি উল্লাপাড়া...
