মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

সিরাজগঞ্জ শাহজাদপুরে মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার (এম.এইচ.ভি) দের কার্যক্রম অব্যহত রাখার দাবীতে শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন করেছেন ভলান্টিয়াররা। 

জানা যায়, গত ১ আগষ্ট স্বাস্থ্য মন্ত্রণালয়েরর কমিউনিটি বেইজড হেলথ কেয়ার লাইন ডাইরেক্টর ডাঃ মোঃ কাইয়ুম তালুকদারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে “আগামী ৩০সেপ্টেম্বর থেকে সকল মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার (এম,এইচ,ভি) দের কার্যক্রম বন্ধ রাখার ঘোষনা করা হয়”। এরই প্রেক্ষিতে শনিবার(২সেপ্টেম্বর) উপজেলা এম.এইচ.ভি. এসোসিয়েশনের আয়োজনে ১৩টি ইউনিয়নের ৫২টি ক্লিনিকের ভলান্টিয়াররা একত্রিত হয়ে তাদের কার্যক্রম অব্যহত রাখার দাবীতে এ শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচী পালন করেন। 

মানববন্ধনে ফিরোজ আহমেদ, জেলহক হোসেন, রেদওয়ান আহমেদ রিয়াদ, মোছাঃ নাদিরা খাতুনসহ ভলান্টিয়াররা বলেন, আমরা ২০২০ সালে সেপ্টেম্বর থেকে বিশেষ করে করোনা কালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিষ্ঠিত কমিউনিটি ক্লিনিকের অধীনে সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌছে দিয়েছি। আমরা প্রত্যান্ত গ্রামাঞ্চলের গরীব, হতদরিদ্র ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রতিনিয়ত তাদের সাথে যোগাযোগ করে কমিউনিটি ক্লিনিকে প্রেরণ করি যা পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সরকারি সুযোগ সুবিধা নিয়ে সুফল ভোগ করে তারা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের দাবী আপনি আমাদের এই ভলান্টিয়ারদের কার্যক্রম অব্যহত রেখে আগামীতে স্বাস্থ্য সেবায় আমাদেকে অগ্রণী ভূমি রাখার সুযোগ করে দিন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...