মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নগরডালা-কৈজুরী আঞ্চলিক সড়কের ডায়া কবরস্থান সংলগ্ন স্থানে ইটবোঝাই ট্রলি চাপায় ইমন (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।
নিহত ইমন পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ও ডায়া পশ্চিমপাড়া মহল্লার শফিকুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, উপজেলার কায়েমপুর ইউনিয়নের মতিনের ইটভাটা থেকে ১ হাজার ইট ট্রলিতে বোঝাই করে ট্রলি চালক কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামের শামীম রেজা পোরজনার দিকে যাচ্ছিল।
ট্রলিটি উপজেলার নগরডালা-কৈজুরী আঞ্চলিক সড়কের ডায়া কবরস্থান সংলগ্ন স্থান অতিক্রমের সময় পেছন থেকে স্কুলছাত্র ইমন বাইসাইকেলযোগে ট্রলিটি অতিক্রম করতে গিয়ে ট্রলির চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যু বার্ষিকী পালিত
মোঃ শফিকুল ইসলাম ফারুক,শাহজাদপুরঃ আজ বৃহস্পতিবার সকালে শাহজাদপুর রবিন্দ্র কাছারি বাড়ী মি...
আন্তর্জাতিক
ভারত-চীন সীমান্তে ‘যুদ্ধাবস্থা’, ১১৪ বাঙ্কার নির্মাণ করেছে বেইজিং
জীবনজাপন
স্বামী-স্ত্রীর বয়স সমান হলে যে সমস্ত জটিলতা হতে পারে
বুধবার (৬ জুলাই) থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...
তথ্য-প্রযুক্তি
ধর্ষণ ঠেকাতে ইলেক্ট্রিক ব্রা
অপরাধ
শাহজাদপুরে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে কোপানোর ঘটনায় মামলা দায়ের
শাহজাদপুর
শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়
