আসন্ন ২৬ ডিসেম্বর শাহজাদপুর উপজেলার ১০টি ইউনিয়নে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের সাথে বুধবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলার হলরুমে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, শাহজাদপুর সহকারী কমিশনার(ভূমি) লিয়াকত সালমান, শাহজাদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শাহিদ মাহমুদ খান, রিটার্নিং কর্মকর্তা ও কৃষি অফিসার মোহাম্মদ আব্দুস ছালাম,রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আহম্মেদ রফিক, রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুল হক, রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সাহাবুর রহমান প্রমুখ।
আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থীদের আচরণ বিধির লংঘন, নির্বাচন আদৌ সুষ্ঠ হবে কিনা? ফলাফল কেন্দ্রেই ঘোষণার দাবী জানিয়ে প্রার্থীরা উপজেলা নির্বাচন কমিশনারকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হলে উপজেলা নির্বাচন কমিশনার তার জবাব দিয়ে বলেন, কেউ নির্বাচনী আচরণ বিধি লংঘন করলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে যা যা প্রয়োজন তা সবই করা হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এ জন্য ঐ দিন র্যাব, ষ্ট্রাইকিং ফোর্সসহ পর্যাপ্ত আইন শৃংখলা বাহিনী মাঠে থাকবে। তিনি আরো বলেন, উপজেলা নির্বাচন কমিশন স্বাধীন ভাবে কাজ করছে ।
এ মত বিনিময় সভায় সাংবাদিক ও চেয়ারম্যান প্রার্থীসহ অন্যান্য সকল প্রার্থী উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
বন্যা
শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
আজ বৃহস্পতিবার (২৮ মে) দেশের শিল্প ভুবনের পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী ছিল।
১৯৭৬ সালে ২৮ মে ক্... শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
শিল্প ও সাহিত্য
শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
