মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

সিরাজগঞ্জ শাহজাদপুরে শিশু শ্রেণীর এক শিশু ছাত্রীকে (৬) ধর্ষণের অভিযোগ উঠেছে হাসান (১৮) নামের এক যুবকের বিরুদ্ধে। গত রবিবার(১৪মে) বিকালে উপজেলার গাড়াদহ ইউনিয়নের পুরান টেপরী গ্রামে গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই শিশু বর্তমানে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর থেকে হাসানসহ পরিবারের সবাই পলাতক রয়েছেন।

ভুক্তভোগী শিশু স্থানীয় একটি ব্রাক স্কুলে শিশু শ্রেণির ছাত্রী। অপরদিকে, অভিযুক্ত হাসান গাড়াদহ ইউনিয়নের পুরান টেপরী গ্রামের মোঃ মোস্তফার ছেলে।

ওই শিশুর মা জানান, রবিবার বিকালে হাসানের বাড়ীর সামনে শিশুটি খেলছিল। কিছুক্ষন পর আমার মেয়ে হাতে আম নিয়ে বাড়ি ফেরে। এসময় সে ঠিকমতো হাটতে পারছিলনা এবং ধর্ষণের কারণে ব্যথা-যন্ত্রণায় কাতরাচ্ছিল শিশুটি। মেয়েকে জিজ্ঞাসা করলে সে জানায়, প্রতিবেশী হাসান তাকে আম দিয়েছে। পরিবারের লোকজন তাকে জিজ্ঞাসা করলে শিশুটি তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা পরিবারকে জানায়।

শিশুটির পিতা জানান, ঘটনার পর গ্রাম প্রধানরা আমাকে থানায় যেতে দেয়নি। পরে স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি জানালে সে সোমবার সকালে এসে বিচার করে দেবে বলে জানিয়েছিলেন। এসময় তিনি তার মেয়েকে যে ধর্ষণ করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এদিকে খবর পেয়ে রবিবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান।

এবিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নজরুল ইসলাম মৃধা বলেন, ‘শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এবং এই ঘটনায় জড়িত ব্যক্তিকে ধরতে অভিযান চলছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...