স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের হয়। শনিবার (২৫;জুন) বেলা ১২ টায় স্থানীয় দলীয় কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় অন্যানের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক এড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু, সহ-সভাপতি আব্দুল কাদের শেখ, যুগ্ম-সাধারন সম্পাদক ও শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির টিপু, আব্দুল আউয়াল, মাহবুবে ওয়াহেদ শেখ কাজল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য সাবেক ভিপি আব্দুর রহিম, সদস্য ও যুবলীগের সাবেক আহবায়ক রাজীব শেখ, বিআরডিবির চেয়ারম্যান সাবেক ভিপি লুৎফর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক কামরুল হাসান হিরোক, উপজেলা ছাত্রলীগ সভাপতি মারুফ হাসান সুনাম প্রমূখ।
বক্তারা বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ ও উদ্বোধন করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। পদ্মা সেতু নির্মাণ ও উদ্বোধন করাটা সরকার ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য ছিলো বিশাল চ্যালেঞ্জিং বিষয়। সব বাধা বিপত্তি ও ষড়যন্ত্র মোকাবেলা করে অবশেষে প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করে বিশ্ববাসীকে চমক উপহার দিয়ে দেশের ভাবমর্যাদা বহুলাংশে বৃদ্ধি করেছেন। এ অসাধ্য স্বপ্ন বাস্তবায়ন করায় গোটা দেশবাসী প্রধানমন্ত্রীর নিকট চিরকৃতজ্ঞ।
উক্ত আনন্দ শোভাযাত্রায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে আনন্দ উল্লাস করেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
বিধিনিষেধ না মানায় শাহজাদপুরে ১৬ জনকে জরিমানা
লকডাউন কার্যকর করতে বুধবার শাহজাদপুর ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়। কিন্ত সরকারি বিধি...
জাতীয়
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মেরিনা জাহান কবিতা
গত ২ সেপ্টেম্বর সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের এমপি হাসিবুর রহমান স্বপন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে আসনটি শূন্য ঘ...
শাহজাদপুর
শাহজাদপুরে ফেয়ার প্রাইজের চাল বিক্রি শুরু
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে সামাজিক দুরুত্ব বজায় রেখে ও এমএস খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় নরিনা ইউনিয়নে ১০ টাকা কেজি দর...
শিক্ষাঙ্গন
নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা
করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা সাপেক্ষে ২০২১ সালের আটকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষা আগামী নভেম্বর ও ডিসেম্বর মাস...
শাহজাদপুর
শাহজাদপুর পাইলট এসএসসি ২০০২ ফ্রেন্ডস এসোসিয়েশনের দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ
শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন "শাহজাদপুর পাইলট এসএসসি ২০০২ ফ্রেন্ডস এসোসিয়...
রাজনীতি
কৃষক দলের সদস্য সচিব তুহিন ও বিএনপি নেতা ডা. নোমান’র মায়ের ইন্তেকাল
জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পাবনা জেলা শাখা ও...
