পবিত্র মাহে রমজান উপলক্ষে সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলায় ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৩০,৮৪০ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড এর মাধ্যমে ভর্তুকি মূল্যে স্বল্প আয়ের মানুষের নিকট টিসিবি’র (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) নিত্য প্রয়োজনীয় পণ্য আজ রবিবার থেকে বিক্রয় শুরু হয়েছে।
আজ রবিবার(২০মার্চ) উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর বাজারের মাদ্রাসা মাঠ প্রঙ্গনে পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, সহকারি কমিশনার(ভূমি) লিয়াকত সালমান, শাহজাদপুর প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মোঃ নাছির উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জহুরুল ইসলাম, গাড়াদহ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ।
জানা যায়, প্রথম পর্বের উপজেলায় আজ তিনটি ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রয় শুরু করেছে। পর্যায়ক্রমে বাকি ১০টি ইউনিয়ন ও পৌরসভায় বিক্রয় করা হবে৷
টিসিবির পন্যের মূল্য তেল প্রতি কেজি ১১০টাকা হারে ২কেজি। চিনি প্রতি কেজি ৫৫ টাকা হারে ২কেজি এবং প্রতি কেজি মুসুর ডাউল ৬৫ টাকা করে ২কেজি, পুরো প্যাকেজের মূল্য ৪৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রথম পর্ব চলবে ২০ থেকে ৩০ মার্চ পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব চলবে ৩ থেকে ২০ এপ্রিল পর্যন্ত। এই সময়ের ভেতর সকল উপকারভোগীকে স্থানীয় ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার নির্দিষ্ট ভেন্যু থেকে টিসিবি পণ্য কিনতে পারবে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি
একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...
জাতীয়
শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন
জাতীয়
সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে
সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।
জাতীয়
শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হ...
অপরাধ
শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা
শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...
