সিরাজগঞ্জের তাঁতশিল্প ও গো-সম্পদ সমৃদ্ধ শাহজাদপুরে উপজেলা প্রশাসন, গণমাধ্যমকর্মীসহ নানা মহলের সাথে মতবিনিময় করেছেন সিরাজগঞ্জ জেলার নবাগত ডিসি মুহাম্মদ নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাজনৈতিক বিবেচনায় নয়, নিরপেক্ষভাবে সিরাজগঞ্জ জেলা প্রশাসন কাজ করবে।
২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে শাহজাদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শহিদ স্মৃতি সম্মেলন কক্ষে ইউএনও মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো: কামরুজ্জামান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, সাধারন সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ আইয়ুব আলী, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি এম এ জাফর লিটন, সাধারন সম্পাদক মোঃ আল আমিন হোসেন, সাংস্কৃতিক কর্মী কাজী শওকত প্রমুখ।
বক্তারা শাহজাদপুরে দেশের বৃহত্তম গো-চারণ ভূমি দখল, উত্তরাঞ্চলের সর্ববৃহৎ শাহজাদপুর কাপড়ের হাট সম্প্রসারণ, যানজট নিরসনসহ নানা সমস্যার বিষয়ে গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।
পরে, সিরাজগঞ্জ জেলার নবাগত ডিসি মুহাম্মদ নজরুল ইসলাম ওইসব সমস্যা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।
এর আগে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে
জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...
আন্তর্জাতিক
এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত
সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এ ৮ বছরের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না করায় শিক্ষার্থ... প্রয়াত এমপির মেয়ে ফেরদৌসী রহমান শান্তার আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাটি ভরাট ও সংস্কারের কারনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহাসিক নরিনা ইউনিয়নের হাই স্কুল মাঠটি বছরের বেশির ভাগ সময় বৃ... আসন্ন শাহজাদপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশী পৌর যুবদলের আহবায়ক মাহমুদুল হাসান স্বজল গতকাল শুক্...
জাতীয়
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ
ধর্ম
প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপন স্মরণে ইফতার ও দোয়া মাহফিল
শাহজাদপুর
শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা
রাজনীতি
শাহজাদপুরে পৌর নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহমুদুল হাসান স্বজলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
