সিরাজগঞ্জ শাহজাদপুরে শনিবার(১০ ডিসেম্বর) সকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির আয়োজনে জাতীয় শুদ্ধাচার কৌশল, ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, সেবা প্রদান প্রতিশ্রুতি এবং তথ্য অধিকার শীর্ষক বিষয়ের উপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আই-কিউ এসি-এর অতিরিক্ত পরিচালক(ভারপ্রাপ্ত) বিজন কুমার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, দেশের উন্নয়নে শিক্ষার বিকল্প নেই। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দেশ প্রেমিক দক্ষ মানবসম্পদ তৈরির জন্য প্রতিজ্ঞাবদ্ধ। সুদক্ষ কর্মী ও সাংগঠনিক লক্ষ্য অর্জনে কর্মী প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্টদের প্রশিক্ষণের মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান একটি বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চাই।
প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান। রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সিনিয়র সহকারী পরিচালক রবিউল ইসলাম।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি
একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...
জাতীয়
শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন
জাতীয়
সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে
সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।
জাতীয়
শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হ...
অপরাধ
শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা
শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...
