মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ’র উদ্যোগে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২১ পালন উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নবনিযুক্ত ভিসি ড. মোঃ শাহ্ আজম জাতীয় পতাকা অর্ধনমিত করে দিবসের কর্মসূচী শুরু করেন।এরপর নবনিযুক্ত ভিসি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-১ এ স্থাপিত অস্থায়ী শহিদবেদী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন। এদিন সকাল সাড়ে ১০ টায় শাহজাদপুর পৌর এলাকার বিসিক বাসষ্টান্ড সংলগ্ন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ'র একাডেমিক ভবন-১ এর অস্থায়ী কার্যালয় চত্বরে নবনিযুক্ত ভিসি ড. মোঃ শাহ্ আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন রেজিষ্টার মো: সোহরাব আলী। আলোচনা করেন ট্রেজারার প্রফেসর মো: আব্দুল লতিফ ও রবীন্দ্র অধ্যায়ন বিভাগের শিক্ষক ড. মো: ফকরুল ইসলাম। পরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ও শিক্ষার্থীদের অংশগ্রহণে উপস্থাপিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদনের দ্বিতীয় পর্ব শেষ হয়।

 এদিন সন্ধ্যা সাড়ে সাত টায় একইস্থানে মোমবাতি প্রজ্বলন করে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরে নিহত শিক্ষক, লেখক, গবেষক, বিজ্ঞানী, চিকিৎসক, রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক, স্থপতি, সমাজসেবীসহ জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। এ সময় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আব্দুল লতিফ, রেজিস্ট্রার মোঃ সোহরাব আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দসহ স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নবনিযুক্ত ভিসি ড. মোঃ শাহ্ আজম স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেন। 

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...