সোমবার, ২৩ মার্চ ২০২৬

সিরাজগঞ্জ শাহজাদপুরে তিন দিনব্যাপি রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠানে রবীন্দ্রকাছারি বাড়ীতে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের “বিপদে মোরে রক্ষা করো” কবিতাটি ভুল লেখাসংবলিত ফেস্টুনটি রবীন্দ্র অডিটোরিয়ামের প্রধান ফটকে টানিয়ে তিন দিনব্যাপি অনুষ্ঠান চললেও নজরে আসেনি প্রশাসনের।

এনিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমে চলছে আলোচনা ও সমালোচনার ঝড় এবং রবীন্দ্রপ্রেমীদের মাঝে বিরাজ করছে চাপা ক্ষোভ। অপরদিকে জেলা প্রশাসক বলছেন এরকম ছোট খাটো ভুল হতেই পারে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, অডিটোরিয়ামের মূল ফটকে জেলা প্রশাসনের ব্যানারে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের “বিপদে মোরে রক্ষা করো”কবিতাটির দুই লাইনে লেখা আছে “ বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি যেন করি ভয়” কিন্তু হবে “”বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। প্রশাসনের এমন ভুল লেখাসংবলিত ফেস্টুনটি তিন দিনব্যাপি টানিয়ে ১৬২তম রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব পালন করাটাকে মেনে নিতে পারছে না শাহজাদপুরবাসীসহ রবীন্দ্রপ্রেমী ও অনুরাগীরা। 

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন জানান, সামাজিক যোগযোগ মাধ্যমে বিষয়টি প্রকাশ পেলে নজরে আসে। তাহলে তিন দিনেও কেন পরিবর্তন করেননি এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এই তিনদিন আমাদের চোখে পরেনি।

এব্যপারে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, দেখলাম! এখানে মন্তব্য করার কি আছে। প্রিন্ট করতে গিয়ে ভুল হয়েছে। এরকম ভুল কি হতে পারে না। ছোট খাটো ভুল হতেই পারে। 

উল্লেখ্য,গত সোমবার রবীন্দ্র কাছারিবাড়ি অডিটোরিয়ামে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ১৬২ তম জন্মবার্ষিকী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু(এমপি)। ২৫ শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপি অনুষ্ঠানমালার মধ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি, নৃত্য, প্রবন্ধ পাঠ ও আলোচনা সভা।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

ধর্ম

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

শাহজাদপুর প্রতিনিধি : গত শুক্রবার ভোররাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শাহজাদপুরের বাদলবাড়িস্থ জগৎ বরেণ্য অলী হযরত শাহ্ হাব...

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...