বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবনে লার্নিং ম্যানেজমেন্ট, ইআরপি ও অটোমেশনসহ বিভিন্ন ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির আধুনিক ব্যবহার বিষয়ে কোরিয়ান এডুটেক এক্সপার্ট কোম্পানি লিমিটেড ও স্থানীয় সমন্বয়কারী প্রতিষ্ঠান ইনফিনিটি টেকনোলজি ইন্টারন্যাশনাল লিমিটেডের সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এক প্রেস বিজ্ঞত্তিতে মঙ্গলবার(১৮জানুয়ারী) বিষয়টি নিশ্চিত করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর জনসংযোগ কর্মকর্তা, মোঃ শাহ্ আলী।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহ্ আজম এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় কোরিয়ান এডুটেক এক্সপার্ট কোম্পানি (UBION) লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মি. স্কট, ম্যানেজার মি. ক্যাং, সহকারী ম্যানেজার মিস জিসো ও স্থানীয় সমন্বয়কারী প্রতিষ্ঠান ইনফিনিটি টেকনোলজি ইন্টারন্যাশনাল লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এএসএম জামাল উদ্দিন, সহকারী ম্যানেজার মোঃ জোবায়েল আলম ও আইটি বিশেষজ্ঞ প্রফেসর রশীদুল হাসান উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ সোহরাব আলী, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, দপ্তরপ্রধান ও আইসিটি এক্সপার্টবৃন্দ।

সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ শিক্ষাকার্যক্রমে কীভাবে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করতে পারেন, সে-বিষয়ে দীর্ঘ আলোচনা করা হয়। কোরিয়ান এডুটেক এক্সপার্ট কোম্পানি (UBION) লিমিটেড-এর পক্ষ থেকে উন্নত বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকার্যক্রমসহ বিভিন্ন ক্ষেত্রে কীভাবে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, তা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সবাইকে দেখানো হয়। এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা বিষয়ে আলোচনা করা হয়।

আলোচনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, বর্তমান যুগে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে নিজেদেরকে প্রস্তুত করার জন্য শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ শিক্ষা প্রদান অত্যাবশ্যক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা ও কার্যক্রমে এবিষয়ে বিশেষ অগ্রাধিকার লক্ষণীয়।

তিনি আরও বলেন, রবীন্দ্রভাবধারা অক্ষুণ্ন রেখে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে গড়ে তুলতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের  তথ্যপ্রযুক্তি ব্যবহারের সক্ষমতা বৃদ্ধি সহ প্রসেস অটোমেশন অত্যাবশ্যক বিশ্ববিদ্যালয়টি এখনও একরকম  সূচনালগ্নে থাকায় এখনই উদ্যোগ গ্রহণ করলে লার্নিং ম্যানেজমেন্ট, ইআরপি, অটোমেশনসহ বিভিন্ন ক্ষেত্রে আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার শতভাগ চালু করা সম্ভব। এই উদ্যোগটি সফল হলে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলা অনেকাংশে সহজ হবে।

মতবিনিময় শেষে ভাইস-চ্যান্সেলর কোরিয়ান এডুকেট এক্সপার্ট কোম্পানি লিমিটেড ও স্থানীয় সমন্বয়কারী প্রতিষ্ঠান ইনফিনিটি টেকনোলজি ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রতিনিধিবর্গ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও কর্মকর্তাবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

সময় এসেছে ফরমালিন ও ভেজালযুক্ত খাদ্যকে কঠোরভাবে ‘না’ বলার।

সম্পাদকীয়

সময় এসেছে ফরমালিন ও ভেজালযুক্ত খাদ্যকে কঠোরভাবে ‘না’ বলার।

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট এর আওতায় উপ...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...