প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।
প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এ ৪ বছরের জন্য ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। মঙ্গলবার (৭ডিসেম্বর) মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রনালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোঃ মাহমুদুল আলম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমতিক্রমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন ২০১৬ এর ১০ (১) ধারা অনুসারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মোঃ শাহ্ আজম'কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, সিরাজগঞ্জের ভাইস চ্যান্সেলর পদে কতিপয় শর্তসাপেক্ষে যোগদানের তারিখ হতে আগামী ৪ বছরের জন্য নিয়োগ করা হলো।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা মোঃ শাহ্ আলী এসব তথ্য নিশ্চিত করেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
শাহজাদপুর
শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...
শিক্ষাঙ্গন
ভালো নেই সিরাজগঞ্জের ১০ হাজার কিন্ডারগার্টেনের শিক্ষক-কর্মচারী
করোনাভাইরাসের কারণে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রায় ২ মাস যাবত বন্ধ থাকা সিরাজগঞ্জের ৭ শতাধিক কিন্ডারগার্টেনের ১০ হাজারের...
শাহজাদপুর
বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে মেরিনা জাহান কবিতার উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত
সিরাজগঞ্জের শাহজাদপুরে কোরআন খানি, দোয়া মাহফিলসহ নানা আয়োজনে পালন করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জের কাজিপুরে মিথ্যা বলে ত্রাণ চাওয়ায় আটক ৫
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ৩৩৩ নম্বরে কল করে মিথ্যা বলে সরকারি ত্রাণ চাওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করে উপজেলা প্রশাসন।...
অপরাধ
শাহজাদপুরের কৈজুরীতে সরকারি চাউলসহ ডিলার আটক
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরীতে সরকারি দশ টাকা মূল্যের ৪২০ কেজি চাউলসহ আলাউদ্দিন নামে এক ডিলারকে আটক করা হয়েছে। এ...
