মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুরে মঙ্গলবার(৩১ জানুয়ারী) যমুনা নদী থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু তোলার সময় ৬ জনকে আটক করেছে সিরাজগঞ্জ সদর নৌ পুলিশ। আটককৃতরা ড্রেজার শ্রমিক। তবে অভিযানে আটক হয়নি প্রকৃত বালুদস্যুরা।

এসময় গালা ইউনিয়নের কাশিপুর-হাতকোড়া এলাকার যমুনা নদী থেকে বালু কাটা অবস্থায় ১টি ড্রেজার ও ১টি বাল্কহেড  আটক করে । এ ঘটনায় সিরাজগঞ্জ নৌ পুলিশের এসআই শরিফ হাবিবুর রহমান বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় আটক ৬ বালুদস্যুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

আটককৃতরা হল-বরিশাল জেলার আবুল মাহেদের ছেলে মোঃ আবুল কাশেম(২৪), বাগের হাট জেলা সোলাইমানের ছেলে  ঈমরাফিল ছাত্তার (২৫), লহ্মীপুর জেলার মোখলেসের ছেলে আব্বাস (২৪), ঝালকাঠির জেলার আব্দুস সালামের ছেলে মুসা হাওলাদার (২৮), ভোলার জেলার আবু তাহেরের ছেলে তানভীর (২৪) ও আব্দুল সাত্তারের ছেলে  ইব্রাহিম (২৩)।

এলাকারবাসীর সূত্রে জানা যায়, বেশকিছু দিন যাবৎ উপজেলার গালা ইউনিয়নের কাশিপুর এলাকায় যমুনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছিলো এক প্রভাবশালী মহল। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে, এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ নৌ পুলিশ যমুনায় অবৈধ বালু উত্তলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে।

এ সময় সিরাজগঞ্জ নৌ পুলিশের অফিসার ইনচার্জ মোঃ দোলেয়ার হোসেন  বলেন, অবৈধ ভাবে যমুনা থেকে বালু উত্তলনের খবর পেয়ে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছি। এবং বালু উত্তোলনের ড্রেজারসহ সরঞ্জাম স্থানীয়  চেয়ারম্যান আব্দুল বাতেন জিম্মিতে রাখা হয়েছে। পরবর্তীতে বিজ্ঞ আদালতের নির্দেশে এগুলোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...