ভুমিহীন এক ভ্যানচালক হঠাৎ কোটিপতি।এমনি ঘটনা ঘটেছে ভ্যানচালক রমজান আলীর। মাত্র ৩০ টাকা বদলে দিল এক ভ্যানচালকের জীবন। লটারির একটি টিকিট বদলে দিয়েছে ভ্যানচালকের ভাগ্যের চাকা। ৫০ বছর বয়সী রমজান আলি নামে ভারতের পশ্চিমবঙ্গের সেই ভ্যানচালক এখন কোটিপতি।আগ্রাসী গঙ্গার ভাঙনে ভিটেমাটি হারান রমজান। সংসার নিয়ে বাঁধের ধারে একটি ঝুপড়িতে বাস করছেন তিনি। বর্তমানে স্থানীয় সড়কে ম্যাজিকভ্যান চালিয়ে পরিবারের খরচ সামলান রমজান আলী। এলাকার দুর্বৃত্তরা তার লটারির টিকিট কেড়ে নিতে পারে, এমন আশঙ্কাও ছিল। খবর পেয় বৃহস্পতিবার রাতেই তার বাড়িতে পুলিশ প্রহরার ব্যবস্থা করেন মানিকচক থানার ওসি কুণাল কান্তি দাস। এ ঘটনায় নূরপুর এলাকায় এখন শোরগোল পড়ে গেছে। ভারতের সংবাদমাধ্যমগুলো জানায়, রমজান আলি ম্যাজিকভ্যানের চালক। তিনি পরিবার নিয়ে নূরপুর গ্রামের রাস্তার ধারে সরকারি খাসজমিতে এক চিলতে চাটাই, টালির ঘরে বসবাস করেন। পরিবারে স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে রয়েছে। রমজান আলি বলেন, বৃহস্পতিবার দুপুরে গাড়ি ভাড়ার সুবাদে দেড়শ’ টাকা বকশিস পেয়েছিলাম। সেখান থেকে ৩০ টাকা দিয়ে একটি লটারি টিকিট কেটেছিলাম। বিকেলে সেই লটারি খেলা ছিল। তাতে আমার ভাগ্য বদলে দেবে ভাবতেই পারিনি। রমজান আলী বলেন, নূরপুর স্ট্যান্ডে টিকিট কেটে ছিলাম। সেখানকার দোকানদারই শোরগোল শুরু করে দেয় আমি এক কোটি টাকার প্রথম পুরস্কার পেয়েছি। ভাগ্যের চাকার বদলে খুশি রমজান আলি। নিজের বাড়ি তৈরি করার পাশাপাশি এলাকায় একটি স্কুল তৈরির জন্য ১০ লাখ টাকা দান করবেন বলেও জানিয়েছেন তিনি। এলাকায় আনন্দের বন্যা বইছে।
- সুত্র সময়নিউজ
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে!
শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে। গত ৩ দিনে শাহজাদপুর পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নে ২৪ জন নতুন করে ক...
আইন-আদালত
বেলকুচির শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ র্যাবের হাতে গ্রেফতার
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ রানাকে ৬৭ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে র্য...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
ফটোগ্যালারী
এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার
রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...
