সিরাজগঞ্জের বেলকুচিতে দুটি দেশীয় পাইপগান ও দুই রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (০৩ মার্চ) দুপুরের দিকে বেলকুচি উপজেলার বওড়া নতুনপাড়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র সরকার।
আটকরা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বাওড়া নতুনপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে বেলাল হোসেন (৪৫) ও একই গ্রামের মৃত আব্দুর রহিম ব্যাপারীর ছেলে মো. লিটু ব্যাপারী (৪০)।
খোকন চন্দ্র সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার বেলকুচি উপজেলার বাওড়া গ্রামে অভিযান চালিয়ে ওই দুই অস্ত্র ব্যবসায়ীকে দেশীয় তৈরী লোহার পাইপ গান ও দুই রাউন্ড গুলিসহ আটক করা হয়। আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে তাদের নিজস্ব ওয়ার্কশপ থেকে অবৈধ দেশীয় অস্ত্র তৈরি করে জেলা শহরসহ আশপাশের এলাকায় অস্ত্র বিক্রি করে আসছিলেন।
তিনি আরও জানান, এ ঘটনায় বেলকুচি থানায় উদ্ধার আলামতসহ তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
অপরাধ
‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’
আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...
শাহজাদপুর
সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরের সনামধন্য সাংবাদিক জাহানের বিরুদ্ধে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম নানা ষড়যন্ত্রে মেতে উ...
রাজনীতি
নাসিমের রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জে দোয়া মাহফিল
জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর সন্তান, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী, ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদ...
