রবিবার, ২২ মার্চ ২০২৬

*সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে।

*সড়ক, রেল ও নৌপথে আসনসংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন বা যানবাহন চলাচল করতে পারবে।

দীর্ঘদিন ধরে ‘কঠোর’ বিধিনিষেধের পর আগামী বুধবার থেকে শর্তসাপেক্ষে অফিস ও গণপরিবহনসহ সবকিছু খুলে দেওয়া হচ্ছে। এ বিষয়ে আজ রোববার আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

এতে বলা হয়, গত ৩ আগস্ট অনুষ্ঠিত করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্ত মন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী দেশের আর্থ সামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

যেভাবে যা চলবে

সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে।

সড়ক, রেল ও নৌপথে আসনসংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন বা যানবাহন চলাচল করতে পারবে। সড়ক পথে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন (সিটি করপোরেশন এলাকায় বিভাগীয় কমিশনার ও জেলা পর্যায়ে জেলা প্রশাসক) নিজ নিজ অধিক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট দপ্তর বা সংস্থা, মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহনসংখ্যার অর্ধেক চালু করতে পারবে।

এ ছাড়া শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। সব শিল্প-কলকারখানা চালু থাকবে। আর খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় অর্ধেক আসন খালি রেখে সকাল আটটা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা যাবে। আদালতের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

 সব ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যবিধি যথাযথভাবে করতে হবে। গণপরিবহন, বিভিন্ন দপ্তর, মার্কেট ও বাজারসহ যেকোনো প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

করোনা ভাইরাস সংক্রমণের নিয়ন্ত্রণে এ বছরের ৫ এপ্রিল থেকে ধাপে ধাপে বিধিনিষেধ চলছে। ঈদের পর ২৩ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ শুরু হয়। যা প্রথমে ৫ আগস্ট পর্যন্ত ছিল। পরে তা ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়।

সূত্রঃ প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

জাতীয়

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এ ৮ বছরের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না করায় শিক্ষার্থ...

প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপন স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

ধর্ম

প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপন স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

প্রয়াত এমপির মেয়ে ফেরদৌসী রহমান শান্তার আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা

শাহজাদপুর

শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা

মাটি ভরাট ও সংস্কারের কারনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহাসিক নরিনা ইউনিয়নের হাই স্কুল মাঠটি বছরের বেশির ভাগ সময় বৃ...

কুড়িগ্রামে ৩ লাখ মানুষ পানিবন্দি: নতুন করে প্লাবিত ৪০ গ্রাম

জাতীয়

কুড়িগ্রামে ৩ লাখ মানুষ পানিবন্দি: নতুন করে প্লাবিত ৪০ গ্রাম

কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপূত্র নদের পানি অস্বাভাবিকহারে বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ফলে বেড়েছে বানভাসীদে...

শাহজাদপুরে একাধিক সাংবাদিককে প্রাননাশের হুমকির  ঘটনায় থানায় জিডি।

শাহজাদপুরে একাধিক সাংবাদিককে প্রাননাশের হুমকির ঘটনায় থানায় জিডি।

শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুরে প্রাণনাশের হুমকির ঘটনায় ৪ সাংবাদিক থানায় জিডি করেছেন। নারী কেলেংকারী,সাংবাদিকতার ছদ্দাবর...