বান্দরবানে জুম ঘর থেকে মহিলার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার(৩মার্চ) দিবাগত রাতে পাহাড়ের জুম ঘর থেকে উদ্ধার করা হয় মরদেহটি।
নিহত হলেন চুই রং মা মারমা (৪০) রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের মহিলা কারবারী পাড়ার থুইসাপ্রু মারমা’র স্ত্রী।
স্থানীয় সুত্রে জানা যায়, নিহত চুই রং মা মারমা গতকাল সকাল ৮টায় কারবারী পাড়ার উপরে পাহাড়ে জুমে কাজ করার জন্য বাড়ী থেকে বাহির হয়। সন্ধ্যায় বাসায় না ফেরায় পরিবারের লোকজন তকে খোঁজাখুজি করতে থাকে। পরে রাত ৯ টায় তাকে পাহাড়ে জুম ঘরে গলাকাটা অবস্থায় দেখতে পেয়ে আশপাশের লোকদের খবর দেন। পরে ঘটনাস্থল হতে পুলিশ লাশ উদ্ধার করে। তবে ধারণা করা হচ্ছে, নিহত চুই রং মা মারমাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে চুই রং মা মারমা নামে এক মহিলার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। লাশটির গলা ৩ ভাগের ২ ভাগই কাটা ছিল। ধারনা করা হচ্ছে মহিলাটিকে ধর্ষণ পরবর্তীতে হত্যা করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক
ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর... রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি) সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ... ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি
ধর্ম
শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল
সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা
শাহজাদপুর
এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ
অপরাধ
শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন
রাজনীতি
শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ
