সোমবার, ২৩ মার্চ ২০২৬

 কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড মিল্কভিটার শাহজাদপুর উপজেলার

বাঘাবাড়ী ও পুঠিয়া কারখানার চিঠিপ্রাপ্ত ২'শ ২৮ জন শ্রমিকরা চাকরি স্থায়ীকরণের এক দফা দাবীতে কর্মবিরতি দিয়ে অনির্দিষ্টকালের জন্য অনশন ও অবস্থান ধর্মঘট শুরু করেছে। 

৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল থেকে উপজেলার বাঘাবাড়ী মিল্কভিটা কারখানার মূল ফটকের ভেতরে মাথায় কাফনের কাপড় পড়ে অবস্থান নিয়ে অনশন ও বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন তারা। আন্দোলনরত শ্রমিকেরা বছরের পর বছর একই আন্দোলন চালিয়ে আসলেও সংশ্লটদের পক্ষ থেকে কোন সাড়া মেলেনি। এ সময় আন্দোলনরত শ্রমিকেরা সমবায়ী গো-খামারীদের দুধ মিল্কভিটা কারখানার ভেতরে সংগ্রহ করতে দিলেও কারখানার ভেতর থেকে কোন দুগ্ধজাত পণ্য ঢাকায় সরবরাহ করতে দেয়নি।

আন্দোলনরত শ্রমিকদের প্রধান সমন্বয়ক ওয়াছিউল বারী, শ্রমিক আরিফুল ইসলাম আরিফ, মোঃ আলহাজ্ব খান, ফরিদুল ইসলাম, এসএম নাজমুল ইসলাম বলেন, চিঠিপ্রাপ্ত অবস্থায় মিল্কভিটায় কর্মরত শ্রমিকেরা এক যুগ, দেড় যুগ, দুই যুগেরও বেশি সময় ধরে অস্থায়ী অবস্থায় কাজ করছেন। চাকরি স্থায়ী না হওয়ায় অবসরের সময় তারা কোন পেনশন বা অন্যান্য ভাতা বা সুবিধা প্রাপ্ত থেকে বঞ্চিত হচ্ছেন। তাই অনতিবিলম্বে তাদের চাকরি স্থায়ীকরণ করা না হলে কঠোর ও বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন তারা। 

এদিকে, খবর পেয়ে স্থানীয় পোতাজিয়া ইউনিয়ন ও বাঘাবাড়ী নৌবন্দর বিএনপি নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুঁটে যান এবং আন্দোলনকারীদের যৌক্তিক দাবীর সাথে একাত্মতা প্রকাশ করেন।

অন্যদিকে, শান্তিপূর্ণ এ আন্দোলনের খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...