শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

বৃহস্পতিবার(৩০ ডিসেম্বর) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহ্ আজম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

এক প্রেস বিজ্ঞত্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর জনসংযোগ কর্মকর্তা, শাহ্ আলী।

প্রেস বিজ্ঞত্তিতে আরও উল্লেখ করা হয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার বাবা-মা এর কবর জিয়ারত করেন এবং ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। এরপর উপাচার্য পরিদর্শন বইয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তাঁর ভাষ্য লিপিবদ্ধ করেন।

তিনি লেখেন, বঙ্গবন্ধুর আদর্শ প্রতিটি বাঙালির হৃদয়ে সঞ্জীবনী শক্তি। বঙ্গবন্ধুর আদর্শকে অন্তরে লালন করে নিরলস কাজ করার মধ্য দিয়ে বাঙালি হিসেবে আমরা কিছুটা হলেও দায়মুক্তি পেতে পারি।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

বন্যা

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...