করোনায় আক্রান্ত হয়েছেন কিংবদন্তি গণসংগীত শিল্পী ও মুক্তিযোদ্ধা ফকির আলমগীর। তার ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়েছে মারাত্মকভাবে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে রয়েছেন দেশবরেণ্য এ শিল্পী।
১৬ জুলাই দিবাগত রাতে হঠাৎ ফকির আলমগীরের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি নিতান্তই গুজব বলে নিশ্চিত করেছেন শিল্পীর মেজো ছেলে মাসুক আলমগীর রাজীব।
তিনি বলেন, ‘আসলে আমার ছোট চাচী মারা গেছেন আজ। উনি ছিলেন আমার বাবার ছোট ভাই ফকির সিরাজ চাচার স্ত্রী। চাচীর মৃত্যুর খবরটিতেই হয়তো অনেকে আমার বাবাকে মিলিয়ে ফেলেছেন।’
মাসুক আলমগীর বলেন, ‘বাবা আগের চেয়ে অনেক বেটার আছেন। ওনার যে প্লাজমা দরকার তা পাওয়া গেছে। আইসিইউতে থাকলেও চেতনা আছে। হাঁটাচলাও করতে পারছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নিজেই হেঁটে বাথরুমে গিয়েছেন।’
তিনি আরও বলেন, বাবাকে দেখছি অনেক শক্ত মনোবলের। মুক্তিযোদ্ধা তো, গ্রামে বড় হয়েছেন। তার শারীরিক ও মানসিক শক্তি দেখে অবাক হচ্ছি। অক্সিজেনটা খুলে নিলে একটু সমস্যা হচ্ছে। এ ছাড়া ভালো আছেন তিনি।
এ মূহুর্তে ফকির আলমগীর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কোভিড ইউনিটে আইসিইউতে ভর্তি রয়েছেন।
সম্পর্কিত সংবাদ
ধর্ম
শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল
আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...
আন্তর্জাতিক
বিশ্বনেতারা কে কোন মোবাইল ব্যবহার করেন
সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় গোল্ডেন বুটজয়ী আঁখির পরিবারকে ৫ শতক জায়গা বরাদ্দ দেওয়ার উদ্যোগ নিয়... মোঃ শামছুর রহমান শিশির, শাহজাদপুর (সিরাজগঞ্জ) : ৬৭, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) সংসদীয় আসনে অনুষ্ঠিত ত্রয়োদশ শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...
খেলাধুলা
মেসি-নেইমারকে ছাড়িয়ে রোনালদো যেখানে সেরা
খেলাধুলা
ফুটবলের সাফল্যে আঁখি পাচ্ছে ৫ শতক জমি
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে ধানের শীষের প্রার্থী ড. এম এ মুহিত বিপুলভোটে এমপি নির্বাচিত
উপজেলা নির্বাচন
শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত
