মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
নিহত কিশোরী তিন্নী খাতুন

সিরাজগঞ্জ শাহজাদপুরে সরকারি আশ্রয়নে একসাথে বসবাসের সুবাদে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে কিশোর কিশোরীর মাঝে কিন্তু কিশোরীর পরিবার প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় গতবুধবার আশ্রয়ন প্রকল্পের ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার করে কিশোরী তিন্নী খাতুন।

ঘটনাটি ঘটেছে উপজেলার রুটবাটি ইউনিয়নের বাঘাবাড়ি দক্ষিণ পাড়ের আশ্রয়ন প্রকল্পে। কিশোরী তিন্নী খাতুন(১৪) ওই আশ্রয়ন প্রকল্পের ১৫নং ঘরের বাসিন্দা দিনমজুর মধু শিকদারের মেয়ে।

তিন্নির মা হেনা খাতুন ও প্রকল্পের বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, গত বুধবার দুপুরে তিন্নিকে নিয়ে নদীতে গোসল করে বাড়ীতে ফিরে মেয়েকে ভাত খেতে বললে সে জানায় পরে খাবে। কিছুক্ষণ বাড়ির পেছনে কাজ সেরে তিন্নির মা ঘরে ঢুকে তিন্নির ঝুলন্ত দেহ দেখতে পেয়ে চিৎকার দেন। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তিন্নির ঝুলন্ত দেহ নামায়। সাথে সাথে তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এবিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় পরিবারের সাথে অভিমান করে কিশোরী তিন্নি খাতুন আত্মহত্যা করেছে। এবং কোন অভিযোগ না থাকায় নিহত কিশোরীর পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করার আবেদনের প্রেক্ষিতে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং এই বিষয়ে শাহজাদপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...