আসন্ন সিরাজগঞ্জ-০৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচনে প্রফেসর মেরিনা জাহান কবিতাকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেয়ায় শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ আনন্দ মিছিল করেছে।
আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা ৩টায় শাহজাদপুর উপােজলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ এর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ আনন্দ মিছিল বের করে।
আনন্দ মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। আনন্দ মিছিলে অন্যান্যের মধ্যে অংশ নেন, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম বাবলা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক ফারুক সরকার, উপজেলা যুৃবলীগের সাবেক আহবায়ক রাজীব শেখ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান সুমন, সাংবাদিক ও মানবাধিকারকর্মী মনিরুল গণি চেীধুরী শুভ্র, ফারুক হাসান কাহার, প্রতীক হাসান, নিশান, নাহিন, সুব্রত, আশিক প্রমুখ।
আনন্দ মিছিল শেষে মুস্তাক আহমেদ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যোগ্য প্রার্থী প্রফেসর মেরিনা জাহান কবিতাকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেয়ায় শাহজাদপুরবাসী প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞ। আমরা ঐক্যবদ্ধভাবে বিপুল ভোটে নৌকা প্রতীকের বিজয় নিশ্চত করে এ আসনটি আবারও প্রধানমন্ত্রীকে উপহার দেব।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...
শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
