বাংলাদেশ শিক্ষক সমিতি সিরাজগঞ্জের শাহজাদপুর শাখার সভাপতি কৈজুরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ হাজী এ্যাড.আব্দুল খালেকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শাহজাদপুর উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে মঙ্গলবার সকাল ১১ টায় শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সাধারন সম্পাদক নবী নেওয়াজ বিএসসি’র সঞ্চালনায় উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সভাপতি ও সংগঠনের সাধারন সম্পাদক এসএম সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জামিরতা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হায়দার আলী, শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেছ আলী বিএসসি, শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার লাকি, জামিরতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, তালগাছী আবু ইসহাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ আক্তার, পোতাজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম শামীম, পুঠিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বি এস সি, কৈজুরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহ প্রধান শিক্ষক আব্দুল মতিন প্রমুখ।
বক্তারা অনতিবিলম্বে শিক্ষক নেতা আব্দুল খালেকের উপর হামলার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
অন্যথায় দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের মাধ্যমে কঠোর কর্মসূচী পালন করা হবে। এদিকে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের সাথে সাক্ষাৎ করলে তিনি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য গত শুক্রবার কৈজুরী বাজার থেকে বাড়ি ফেরার পথে অধ্যক্ষ হাজী আব্দুল খালেকের উপর গোপালপুর মোড়ে দুষ্কৃতকারীরা অতর্কিত হামলা চালিয়ে আহত করে।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ
সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...
শাহজাদপুর
হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...
অপরাধ
শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...
অপরাধ
শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার
বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...
শাহজাদপুর
শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব
সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...
