পোরজনা ইউনিয়নের ৭নং ইউপি সদস্য আবুল হাশেম। ছবি- সংগৃহীত
পোরজনা ইউনিয়নের ৭নং ইউপি সদস্য আবুল হাশেম। ছবি- সংগৃহীত
দেশের জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পর শাহজাদপুর সিনিয়র মৎস্য কর্মকর্তা(আতিঃদাঃ) মোঃ আতাউর রহমান বাদী হয়ে শাহজাদপুর থানায় অভিযোগ দায়ের করেছে। অপরদিকে শাহজাদপুর থানার এস.আই রবিউল করিম বাদী হয়ে ৩ বস্তা চাউল, ১ টি অটোভ্যান ও ১ টি মোটর সাইকেল জব্দের ঘটনায় একটি সাধারণ ডাইরী করেছেন বলে তিনি নিশ্চিত করেন।
এবিষয়ে মৎস্য কর্মকর্তা মোঃ আতাউর রহমান বলেন, এলাকাবাসীর হাতে চাল আটকের পর পোরজনা ইউনিয়নের ৭নং ইউপি সদস্য আবুল হাশেমকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এব্যপারে থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।
অপরদিকে, জেলেদের চাউল পাচারের ঘটনার জন্য ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু’র যোগসাজসে ইউপি সদস্য আবুল হাশেম ও চৌকিদার একরামকে দায়ী করেন এলাকাবাসী। অথচ অভিযোগে ইউপি চেয়ারম্যান বাবু ও চৌকিদার একরামের নাম বাদ দেওয়ায় ও ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য প্রশাসন উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ একালাবাসীর। তাই এতবড় ঘটনায় এখন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহন না করার প্রতিবাদে তারা গতমঙ্গলবার পোরজনা বাজারে বিক্ষোভ কর্মসুচি পালন করে।
জনতার হাতে ধরা খাওয়ার পরও চাল কালোবাজারে বিক্রির সব অভিযোগ অস্বীকার করেছে পোরজনা ইউনিয়নের ৭নং ইউপি সদস্য আবুল হাশেম।
এদিকে লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নজরুল ইসলাম মৃধা প্রতিবেদককে বলেন, মৎস্য কর্মকর্তার একটি লিখিত অভিযোগ পেয়েছি। এটি দুদকের সিডিউল ভূক্ত অপরাধ হওয়ায় এটি দুদকে তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।
ইউনিয়ন পরিষদ চত্ত্বরে চাল ও মোটরসাইকেল ঘিরে রেখেছে এলাকাবাসী। ছবি- সংগৃহীত
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারী জেলেদের জন্য বরাদ্দকৃত মৎস্য কার্ডের চাউল কার্ডধারীদের মধ্যে বিতারন না করে কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে কয়েক বারে ২৫ বস্তা চাউল অটোভ্যানে করে নিয়ে যাওয়ার পর আবারও অটোভ্যান ৩ বস্তা(আনুমানিক ১৮০ কেজি) চাউল নেওয়ার সময় এলাকাবাসীর সন্দেহ হলে পোরজনা ইউনিয়ন পরিষদের সামনের কয়েক জন জিঙ্গেসা করলে কোন উত্তর না দিয়ে ভ্যান, চাউল ও একটি মটরসাইকেল রেখে কৌশলে পালিয়ে যান হাশেম মেম্বার, অটোভ্যান চালক ও পরিষদের গ্রাম পুলিশ একরাম হোসেন। এ সময় উত্তেজিত জনতা মোটরসাইকেলটি ভাংচুর করে। খবর পেয়ে ঘটনা স্থলে থানা পুলিশ একটি একদল পরিস্থিত নিয়ন্ত্রণে আনে। এরপর ৩ বস্তা চাউল ১ টি অটোভ্যান ও ১ টি মোটর সাইকেল জব্দ করে নিয়ে যায় শাহজাদপুর থানা পুলিশ।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে
জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...
আন্তর্জাতিক
এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত
সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এ ৮ বছরের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না করায় শিক্ষার্থ... প্রয়াত এমপির মেয়ে ফেরদৌসী রহমান শান্তার আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাটি ভরাট ও সংস্কারের কারনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহাসিক নরিনা ইউনিয়নের হাই স্কুল মাঠটি বছরের বেশির ভাগ সময় বৃ... আসন্ন শাহজাদপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশী পৌর যুবদলের আহবায়ক মাহমুদুল হাসান স্বজল গতকাল শুক্...
জাতীয়
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ
ধর্ম
প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপন স্মরণে ইফতার ও দোয়া মাহফিল
শাহজাদপুর
শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা
রাজনীতি
শাহজাদপুরে পৌর নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহমুদুল হাসান স্বজলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
