বুধবার, ২৫ মার্চ ২০২৬

মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনি প্রসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেছেন, একজন শিল্পীর ব্যক্তিগত দায়ভার আমরা নেব না। সে কোথায় থাকে, কী করে, কীভাবে চলে, কার কয়টা গাড়ি, কার কয়টা বাড়ি- এটা জানা আমাদের বিষয় নয়। বরং তাদেরকে যারা চলচ্চিত্রে আনে তাদের সতর্ক থাকা দরকার।

শুক্রবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে তিনি এসব কথা বলেন।

মাদককাণ্ডে গ্রেপ্তারের আগে চিত্রনায়িকা পরীমনির নামে আপনার কাছে কোনো অভিযোগ এসেছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, না, আমি তার নামে এরকম কোনো রিপোর্ট পাইনি। ও আমার দুটিতে ছবিতে অভিনয় করেছে। ও অনেক মেধাবী অভিনেত্রী।

মিশা বলেন, শিল্পী সমিতি সব সময় শিল্পীদের পাশেই থাকবে। তবে পরীমনির বিষয়ে (শনিবার) বোর্ড মিটিং হবে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত বুধবার রাতে বিপুল মাদকসহ বনানীর বাসা পরীমনিকে আটক করে র‌্যাব। মাদক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়েছে পুলিশ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ধর্ম

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফোনে তিনি নিজেকে চ্যানেল আই এর সাংবাদিক চকর মালিথা বলে পরিচয় দিতে থাকেন। সে ইউএনওদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাক...