সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর সংলগ্ন বড়াল নদীতে একটি নৌকা খুঁজতে গিয় তলিয়ে যান আব্দুল মজিদ সরকার (৪৫) । নিখোঁজের ৭ ঘটা পর ডুবরীর দল তার লাশ উদ্ধার করেছে ।
এলাকাবাসী জানায়, ৫ ফেব্রুয়ারি (বুধবার) বেলা ১১ টার দিকে উপজলার নুকালী গ্রামের আবু হানিফের ছেলে আব্দুল মজিদ বড়াল নদীত ডুবে যাওয়া একটি বালির নৌকা উদ্ধার করতে যায় । এ সময় সে পানিতে তলিয়ে যায় । শাহজাদপুর ফায়ার ষ্টেশনের একটি দল দিনভর নদীতে তার সন্ধান চালায় । বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের একটি প্রশিক্ষিত ডুবুরির দল বড়াল নদীতে নেমে তার লাশ উদ্ধারে অভিযান চালায় । পরে ডুবে যাওয়া নৌকার ভিতর থেকে তারা নিহতের লাশ উদ্ধার করতে সক্ষম হয় ।
রাজশাহীর ফায়ার সার্ভিসের ডুবুরী জুয়েল রানা জানান, নিহত মজিদ নৌকা উদ্ধার করতে গিয়ে সে আর পানি থেকে উঠতে না পেরে মারা যায়। বড়ালের প্রায় ৪০ ফুট গভীর পানির নীচ থেকে তাকে উদ্ধার করা হয় । এদিকে লাশ পানি থেকে উদ্ধারের সময় শতশত মানুষ নদীর পাড়ে ভীড় জমায় । এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আছলাম আলী জানান, নৌকা উদ্ধার করতে গিয়ে সে পানিতে ডুবে মারা গেছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
শাহজাদপুর
শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!
এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...
জীবনজাপন
স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!
শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব
সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...
শাহজাদপুর
শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...
