আজ বাণিজ্যিক সম্প্রচার শুরু করতে যাচ্ছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন নেক্সাস টিভি। ‘জীবনের বন্ধন’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করছে চ্যানেলটি। অনুষ্ঠান প্রচারে প্রতিদিনই থাকবে নতুনত্ব। প্রতিদিন একটি থিমের ওপর ভিত্তি করে সারা দিনের অনুষ্ঠান সাজানো হবে।
নেক্সাস টিভির কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর আমীন আল রশীদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সন্ধ্যা ৬টায় অনাড়ম্বর উদ্বোধনী আয়োজনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের ঘোষণার মধ্য দিয়ে শুরু হবে আমাদের আনুষ্ঠানিক পথচলা। দেশের শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান এস আলম গ্রুপের এই চ্যানেলটি বাংলাদেশের টেলিভিশন অঙ্গনে সামান্য হলেও নতুন কিছু যুক্ত করতে পারবে।
আপাতত নির্দিষ্ট কিছু এলাকায় নেক্সাস টিভির সম্প্রচার দেখা যাবে। রাজধানীর সব এলাকা এবং সারা দেশে এই চ্যানেলের অনুষ্ঠান দেখতে কিছুটা সময় লাগবে। তবে শিগগিরই দেশের সব স্থান থেকে চ্যানেলটি দেখা যাবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জানা যায়, নেক্সাস টিভি হবে দেশের প্রথম নন-ফিকশন টিভি চ্যানেল। নতুনত্ব হলো, এই চ্যানেল সংবাদ, নাটক, সিনেমা বা গান সম্প্রচার করবে না। সমসাময়িক বিষয়ভিক্তিক সরাসরি ও আগে ধারণ করা অনুষ্ঠান প্রচার করবে।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ
সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...
শাহজাদপুর
হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...
ধর্ম
শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল
ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...
অপরাধ
শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন
সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...
রাজনীতি
শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ
ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ফোনে তিনি নিজেকে চ্যানেল আই এর সাংবাদিক চকর মালিথা বলে পরিচয় দিতে থাকেন। সে ইউএনওদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাক...
