শনিবার, ২১ মার্চ ২০২৬

মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কবির বিন আনোয়ার। আজ রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

কবির বিন আনোয়ার বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন। খন্দকার আনোয়ারুল অবসর–উত্তর ছুটিতে যাচ্ছেন ১৫ ডিসেম্বর।

এর আগে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব পদেও পরিবর্তন আনা হয়েছে।

নতুন মুখ্য সচিব হয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

আর সচিব পদে পদোন্নতি পেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন।

মুখ্য সচিব পদে তোফাজ্জল হোসেন মিয়া বিদায়ী মুখ্য সচিব আহমদ কায়কাউসের স্থলাভিষিক্ত হয়েছেন।

আহমদ কায়কাউস বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। পরবর্তী তিন বছরের জন্য তিনি ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে যাচ্ছেন। এ জন্য মুখ্য সচিবের পদমর্যাদায় তাঁকে চুক্তি ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

সম্পর্কিত সংবাদ

আইএস এর শক্তি ও অর্থের উৎস

আন্তর্জাতিক

আইএস এর শক্তি ও অর্থের উৎস

আজ আন্তর্জাতিক দৃষ্টি দিবস, বিশ্বে অন্ধ লোকের সংখ্যা ২০ কোটি ছাড়িয়ে

আন্তর্জাতিক

আজ আন্তর্জাতিক দৃষ্টি দিবস, বিশ্বে অন্ধ লোকের সংখ্যা ২০ কোটি ছাড়িয়ে

সুদ ব্যবসার আড়ালে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের প্রধান আসামী গ্রেফতার

অপরাধ

সুদ ব্যবসার আড়ালে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের প্রধান আসামী গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সুদ ব্যবসার আড়ালে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের প্রধান আসামী বাবু মন্ডলকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফ...

করোনায় কয়েক দশকেরও বেশি সময় ভুগতে হবে: অ্যাডানম গেব্রিয়েসাস

আন্তর্জাতিক

করোনায় কয়েক দশকেরও বেশি সময় ভুগতে হবে: অ্যাডানম গেব্রিয়েসাস

বিশ্বের নানা প্রান্তে করোনার প্রভাব কমলেও এর ছাপ থাকবে দীর্ঘদিন এবং সেই সময়টা কয়েক দশকেরও বেশি বলে মন্তব্য করেছেন আন্তর্...