শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
ইউএস ওপেন টেনিসের শীর্ষ আসরগুলোর একটি। এটা যেমন কাঁড়ি কাঁড়ি টাকার উৎস, তেমনি মর্যাদার আসরও বটে। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এবার এই গ্র্যান্ডস্ল্যামে অংশ নিতে অনীহা জানাতে শুরু করেছেন টেনিস তারকারা। পুরুষ এককে শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ সম্প্রতি জানিয়েছেন অনিশ্চয়তার কথা। ইউএস ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদালও বলেছেন, তিনিও ভুগছেন সিদ্ধান্তহীনতায়। এ অবস্থায় দুইবারের উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা বলছেন, করোনাভাইরাসের এমন পরিস্থিতি চলমান থাকলে অনেক খেলোয়াড়ই অংশ নেবেননা টুর্নামেন্টে। নিউইয়র্কে দর্শকবিহীন কোর্টে ৩১ আগস্ট থেকে শুরু হওয়ার কথা রয়েছে এবারের ইউএস ওপেনের। তবে যুক্তরাষ্ট্রে এখনো উন্নতি হয়নি করোনা পরিস্থিতির। প্রতিদিনই নতুন করে শনাক্ত হচ্ছেন অন্তত দশ হাজার রোগী। এ অবস্থায় খেলোয়াড়রা যুক্তরাষ্ট্রে সফর করার ঝুঁকি নেবেন না এমনটাই স্বাভাবিক বলে মনে করেন কেভিতোভা। ৩০ বছর বয়সী এই চেক তারকা বলেন, আমি এখনো বুঝতে পারছি না কিভাবে কি হবে আসলে। আমরা কতোজনকে নিয়ে সেখানে যেতে পারবো? ওখানে কি আমাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে? কিছুই জানি না। তাই আমি বলতেও পারছি না আসলে খেলতে যাবো কিনা! তিনি আরও বলেন, সবকিছু বিস্তারিত জানার পর হয়তো বলতে পারবো। আমার মতো অনেকেই অনিশ্চয়তায় ভুগছেন। দর্শকবিহীন কোর্টে খেলাটাও কোনভাবেই উপভোগ করবেন না বলে জানান এই টেনিস তারকা। তিনি বলেন, গ্র্যান্ডস্ল্যাম খেলবো দর্শক ছাড়া, এটা কোনভাবেই ভাবতে পারছি না। তারপরও পরিস্থিতি হয়তো মেনে নিতে হবে। তথ্য সুত্রঃ বিডি প্রতিদিন

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে আ.লীগের ৬, বিএনপির ১৪, অন্যান্য দলের ৪ জনসহ ২৪ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

রাজনীতি

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে আ.লীগের ৬, বিএনপির ১৪, অন্যান্য দলের ৪ জনসহ ২৪ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

শামছুর রহমান শিশির : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর থেকে শাহজাদপুর পৌর এলকাসহ ১৩টি ইউনিয়নের বিভিন্ন গ্...

সিরাজগঞ্জ -০৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ কাল

জাতীয়

সিরাজগঞ্জ -০৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ কাল

এ উপ-নির্বাচনে জয়লাভ করে এ আসনে কে এমপি হিসেবে নির্বাচিত হচ্ছেন সে অপেক্ষায়ই রয়েছে শাহজাদপুরবাসী

পোতাজিয়া ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী রাসেল

রাজনীতি

পোতাজিয়া ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী রাসেল

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন থেকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী উপজেল...

শাহজাদপুরের শিশু হত্যা মামলায় কারাগারে মা

শাহজাদপুর

শাহজাদপুরের শিশু হত্যা মামলায় কারাগারে মা

শাহজাদপুর উপজেলার জোতপাড়া গ্রামে ৯ মাসের নিষ্পাপ শিশুকে গলাকেটে হত্যাকারী নিষ্ঠুর মা মুক্তা পারভীনকে গ্রেফতার করেছে পুলি...