সিরাজগঞ্জের শাহজাদপুরের কৃতি সন্তান ফাহিম হাসান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন অনুষ্ঠানে উচ্চতর ডিগ্রির সনদ গ্রহণ করেছেন।এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি সম্পন্ন করেন।গত ১৯ নভেম্বর শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার হাতে সনদপত্র তুলে দেন।এছাড়া সম্প্রতি তিনি ৪০তম বিসিএস এর চূড়ান্ত নিয়োগে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।ফাহিম খানের পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।উল্লেখ্য,ফাহিম হাসান খান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ছয়আনীপাড়া মহল্লার ব্যাংকার আবুল কাশেম খানের একমাত্র সন্তান।এছাড়া তিনি সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ ওমর ফারুক খানের ভাতিজা এবং শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি, সাংস্কৃতিক কর্মী নাহিন খান ও দৈনিক তরুণ কন্ঠ,দৈনিক আজকের জনবানীর রাজশাহী প্রতিনিধি এবং জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল যমুনা প্রতিদিন ডট কমের সম্পাদক সাংবাদিক নিহাল খানের চাচাতো ভাই।শিক্ষা জীবনে ফাহিম হাসান খান ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে ইইই বিভাগে স্নাতক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।তিনি সব পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন।এছাড়াও তিনি বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত কমিউনিটি ব্যাংকের আইটি বিভাগের সিনিয়র অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।বাবা মায়ের ইচ্ছা পূরণে বিসিএস-এ অংশ নেন ফাহিম হাসান খান।মা-বাবা তাকে সাহস জুগিয়েছেন।প্রথম পছন্দ ছিল প্রশাসন ক্যাডার, তাই পেয়েছেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
শাহজাদপুর
শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!
এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...
জীবনজাপন
স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!
শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব
সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...
শাহজাদপুর
শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...
