রবিবার, ২২ মার্চ ২০২৬
আবারও বিতর্কের মুখে পড়তে যাচ্ছে অলিম্পিক আয়োজন। ছবি: টুইটার

টোকিও অলিম্পিক নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। জাপানে অলিম্পিক আয়োজন নিয়ে সে দেশের মানুষের মধ্যে চরম ক্ষোভ আগে থেকেই। অলিম্পিক শুরুর বাকি আছে ৬ দিন। এর মধ্যে জানা গেছে, অ্যাথলেটদের ভিলেজে ঢুকে পড়েছে করোনা।

তবে করোনায় আক্রান্ত ব্যক্তি কোনো অ্যাথলেট নন বলে জানিয়েছেন টোকিও ২০২০ অলিম্পিকের প্রধান নির্বাহী তোশিরো মুতো। মুতো আরও জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তি জাপানিও নন। তিনি টোকিও অলিম্পিক পরিচালনার সঙ্গে জড়িত একজন। তবে সেই ব্যক্তির নিরাপত্তার স্বার্থে আপাতত সবকিছু গোপন রাখা হচ্ছে বলে জানিয়েছেন মুতো।

গত বছর করোনায় স্থগিত ছিল অলিম্পিক। এ বছর নির্দিষ্ট সময়ের ভেতর অলিম্পিক আয়োজনের জন্য শুরু থেকে তৎপর আয়োজক কমিটি। যদিও করোনার কঠিন পরিস্থিতির মধ্যে অলিম্পিক আয়োজন না করার ব্যাপারে শুরু থেকে সোচ্চার জাপানের চিকিৎসকেরা। তবে আয়োজক কমিটি শতভাগ নিরাপত্তা বজায় রেখে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে শুরু থেকে আশবাদী। এর মধ্যে শুরুর আগেই অ্যাথলেটদের ভিলেজে করোনা ঢুকে পড়ায় শঙ্কা তৈরি হয়েছে অলিম্পিককে ঘিরে।

তিন দিন আগে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস বাচ অলিম্পিক নিয়ে নিজের আশাবাদের কথা জানিয়েছেন। বাচ বলেছিলেন, ‘করোনার ভয়াবহতার মধ্যে নিরাপদভাবে অলিম্পিক আয়োজন বিশ্বসম্প্রদায়ের প্রতি পারস্পরিক সংহতির উদাহরণ হয়ে থাকবে।’ যদিও কতটা নিরাপদভাবে আয়োজন করতে পারবেন, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। বাচ যেদিন কথা বলেছেন, সেদিন ছয় মাসের মধ্যে জাপানে সর্বোচ্চসংখ্যক লোক করোনা আক্রান্ত হয়েছিল।

সম্পর্কিত সংবাদ

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

জাতীয়

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এ ৮ বছরের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না করায় শিক্ষার্থ...

প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপন স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

ধর্ম

প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপন স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

প্রয়াত এমপির মেয়ে ফেরদৌসী রহমান শান্তার আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা

শাহজাদপুর

শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা

মাটি ভরাট ও সংস্কারের কারনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহাসিক নরিনা ইউনিয়নের হাই স্কুল মাঠটি বছরের বেশির ভাগ সময় বৃ...

কুড়িগ্রামে ৩ লাখ মানুষ পানিবন্দি: নতুন করে প্লাবিত ৪০ গ্রাম

জাতীয়

কুড়িগ্রামে ৩ লাখ মানুষ পানিবন্দি: নতুন করে প্লাবিত ৪০ গ্রাম

কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপূত্র নদের পানি অস্বাভাবিকহারে বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ফলে বেড়েছে বানভাসীদে...

শাহজাদপুরে একাধিক সাংবাদিককে প্রাননাশের হুমকির  ঘটনায় থানায় জিডি।

শাহজাদপুরে একাধিক সাংবাদিককে প্রাননাশের হুমকির ঘটনায় থানায় জিডি।

শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুরে প্রাণনাশের হুমকির ঘটনায় ৪ সাংবাদিক থানায় জিডি করেছেন। নারী কেলেংকারী,সাংবাদিকতার ছদ্দাবর...