রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

শাহজাদপুরে ১৬ বছর আগের হামলা ও মারপিটের ঘটনায় দায়েরকৃত একটি মামলায় আসামী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ক্রাউন ওয়্যারস প্রাইভেট লিমিটেডের প্রশাসন ও মানবস¤পদ কর্মকর্তা শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর মহল্লার রতন শেখ। 

আজ বুধবার বেলা ১১টায় শাহজাদপুর প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রতন শেখ জানান, ‘গত ২০০৯ সালের ৩ এপ্রিল শুক্রবার রাত ৯টায় পৌর এলাকার প্রগতি ক্লাব সংলগ্ন এলাকায় তৎকালীন পৌর বিএনপির সহ-সভাপতি ও শাহজাদপুর মটর মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ আইয়ুব আলীর ওপর হামলা ও মারপিটের ঘটনা ঘটে। উক্ত ঘটনার দীর্ঘ ১৬ বছর পর গত ২০২৪ সনের ২ সেপ্টেম্বর আইয়ুব আলী বাদী হয়ে শাহজাদপুর উপজেলা আমলী আদালতে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করে একটি পিটিশন মামলা দায়ের করেন (কোর্ট পিটিশন নং-২০৩/২৪ (শাহ) । উক্ত মামলায় আমাকে ১৩ নং আসামী করা হয়।’ 

সংবাদ সম্মেলনে রতন শেখ গভীর দুঃখ ও পরিতাপের সাথে আরও  জানান, ‘তিনি ঢাকার জগন্নাথ বিশ্বাবিদ্যালয়ের বাংলা বিভাগের ৪র্থ বর্ষে অধ্যায়ণ করায় ঘটনার দিন, তারিখ ও সময়ে তিনি ঢাকায় অবস্থায় করছিলেন। অথচ ঘটনাস্থলে অনুপস্থিত থাকলেও তাকে ওই মামলায় আসামী করা হয়েছে। উপরোন্ত, মামলার বাদী আইয়ুব আলী ঢাকার শ্যামলী ট্রমা সেন্টার এন্ড স্পেশালাইজড অর্থোপেডিক হসপিটালে চিকিৎসাধীন থাকাবস্থায় বন্ধু সাব্বির ট্রাভেলসের মালিক মরহুম আব্দুল জলিল মোল্লা ও রূমমেট যশোরের মোমিননগর নওদাগ্রামের হবিবুর রহমান হবির বড় ছেলে রাসেলকে সাথে নিয়ে তিনি আহত আইয়ুব আলীকে দেখতে যান ও তার শারীরীক খোঁজখবর নেন। অথচ, ঘটনার ১৬ বছর পর তাকে আসামী করায় তিনি হতবাক হয়েছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার বিরুদ্ধে আনীত সকল মিথ্যা ও হয়রানীমূলক অভিযোগ প্রত্যাহার করে মামলা থেকে অব্যাহতির দাবী জানান।’ সংবাদ সম্মেলনে শাহজাদপুর প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্টনিক মিডিয়ার সাংবাদিকৃবন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উক্ত মামলার আমলী আদালতের বিচারক মামলাটি তদন্তের জন্য পিবিআই সিরাজগঞ্জকে নির্দেশ দিলে পিবিআই সিরাজগঞ্জ’র পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ ফায়েজুর রহমান পিপিএম চলতি বছরের ৮ এপ্রিল আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...