বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

গাজীপুরের শ্রীপুর থেকে আটক হয়েছেন সিরাজগঞ্জ -৬ (শাহজাদপুর) আসনে আওয়ামী লীগ থেকে মনোনীত সাবেক সংসদ সদস্য মো. চয়ন ইসলাম (৬১)। রোববার রাত ১১টা ৫৫ মিনিটে উপজেলার মাটির মসজিদ এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করে শ্রীপুর থানা-পুলিশ।

সাবেক এই সংসদ সদস্যের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) চৌধুরী মো. যাবের সাদেক। তিনি বলেন, মো. চয়ন ইসলামকে আটক  করা হয়েছে। এ বিষয়ে পরবতী আইনগত কার্যক্রম চলছে।

শ্রীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন আকন প্রথম আলোকে বলেন, রোববার রাতে শ্রীপুর থানা-পুলিশ ওই এলাকার খাইরুল ইসলাম মিলনের বাড়ি থেকে মো. চয়ন ইসলামকে আটক করে। তিনি ওই বাড়িতে প্রায় দুই মাস ধরে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

মামুন আকন আরও বলেন, চয়ন ইসলাম শ্রীপুরের ওই বাড়িতে অবস্থান করছেন, এমন তথ্য পান স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও ছাত্রদলের নেতা কর্মীরা। বিষয়টি শ্রীপুর থানায় জানানো হয়। এর পর সেই বাড়িতে পুলিশ অভিযান চালায়। এ সময় সেখানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।  পুলিশ তাকে ওই বাড়ি থেকে আটক করে শ্রীপুর থানায় নিয়ে যায়।

মো. চয়ন ইসলাম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার চর নবীপুর গ্রামের মাযহারুল ইসলামের ছেলে। তিনি সিরাজগঞ্জ -৬ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন নিয়ে বিজয়ী হয়েছিলেন। গত বছরের নভেম্বর মাসে চয়ন ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে একটি চাঁদাবাজির মামলা হয়। তার বিরুদ্ধে আরও মামলা আছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

রাজনীতি

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

বাংলাদেশ

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

জীবনজাপন

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...