রবিবার, ২২ মার্চ ২০২৬

রাজপথে ছাত্রলীগ আর ছাত্রদলের মধ্যে কেমন সম্পর্ক তা সকলেরই জানা। সভা-সমাবেশসহ রাজনৈতিক নানা বিষয়ে বৈরিতা। রাজপথে তিক্ত সম্পর্ক। মহামারি করোনা পরিস্থিতিতে সেই সম্পর্ক ভুলে ছাত্রদলের নেতার পাশে অক্সিজেন সেবা নিয়ে এগিয়ে এলেন ছাত্রলীগ নেতাকর্মীরা। যার মধ্য দিয়ে মানবতার আরেকটি দৃষ্টান্ত স্থাপন করলেন মেহেরপুর জেলা ছাত্রলীগের কোভিড-১৯ স্বেচ্ছাসেবক ইউনিটের কর্মীরা।

জানা গেছে, মেহেরপুর জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ইমরুল কায়েস করোনা আক্রান্ত হয়ে গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামের বাড়িতে চিকিৎসাধীন। শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যায় তার শ্বাসকষ্ট দেখা দেয়। অক্সিজেনে দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিলে দিশেহারা তার পরিবারের লোকজন। অক্সিজেন জোগাড় করতে ব্যর্থ হয়ে তারা ছাত্রলীগের কোভিড-১৯ স্বেচ্ছাসেবক ইউনিটের হটলাইন নম্বরে কল দিয়ে সহায়তা কামনা করেন। তাতে মানবিক সাড়া দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। বিনামূল্যে অক্সিজেন সহায়তা আর ছাত্রলীগ নেতাকর্মীদের পাশে পেয়ে আবেগ আপ্লুত ছাত্রদল নেতা ও তার পরিবারের লোকজন কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ও কোভিড-১৯ স্বেচ্ছাসেবক ইউনিটের আহ্বায়ক মুনতাছির জামান মৃদুল বলেন, আমরা ইমরুল কায়েসের পরিবারের কল পেয়ে সাড়া দেই। কোভিড-১৯ সেচ্ছাসেবক ইউনিটের সদস্য সচিব ও গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল জাহান শিশির, স্বেচ্ছাসেবক ইউনিটের সদস্য জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি ইউসুফ আলী, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তপু রায়হান রবিন মোটরসাইকেলযোগে অক্সিজেন সিলিন্ডার নিয়ে তার কাছে ছুটে যায়।

স্বেচ্ছাসেবক ইউনিটের সদস্য ছাত্রলীগের সাবেক নেতা জুবায়ের হোসেন উজ্জ্বল জানান, ইসরুল কায়েসের প্রচণ্ড শ্বাসকষ্ট ছিল। অক্সিজেন সেবা পেয়ে তিনি এখন বেশ সুস্থ। তার প্রয়োজনীয় অক্সিজেন ও অন্যান্য চিকিৎসা সেবা আমাদের পক্ষ থেকে নিশ্চিত করা হবে।

রাজনৈতিক বিরোধ ভুলে ছাত্রদলের নেতাকে সেবা দিতে পেরে অনেক ভালো লাগছে বলে জানালেন ছাত্রলীগের স্বেচ্ছাবেক ইউনিটের সদস্যরা।

এদিকে ছাত্রলীগ নেতাকর্মীদের এ ধরনের উদ্যোগ মানবতার আরও একটি অনন্য দৃষ্টান্ত বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। করোনা মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জেলা ছাত্রলীগের কোভিড-১৯ স্বেচ্ছাবেক ইউনিটের মানবিক কার্যক্রম জেলা ছাপিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগেও প্রশংসা কুড়িয়েছে। ঈদের আগের রাতে করোনা আক্রান্ত দুই ব্যক্তির মরদেহ দাফন-কাফনে ঈদ ও কোরবানি উপভোগ করেনি ছাত্রলীগ নেতাকর্মীরা।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

ধর্ম

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)